ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত লালপুরে ৬ জন অনলাইন জোয়ারি গ্রেফতার মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ১১২০ যুবক-যুব নারী ‎ ‎বরিশাল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জলঢাকায় মৎস্যজীবী লীগ নেতা শহিদুল আটক আ.লীগের অনুষ্ঠানে হ্যারি টমাসের চমক জুলাই অভ্যুত্থান ও নির্বাচনের ভূয়সী প্রশংসা আওয়ামীলীগের অগ্নি সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া দীর্ঘদিন পর বামনা প্রেসক্লাবে কমিটি গঠন নিয়ে আলোচনা, উদ্যোগে রুহুল আমিন শরীফ বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী আমিরাত, আবুধাবিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

‎ ‎বরিশাল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : ১২:৫৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৬৫ সময় দৃশ্য
৯১

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি: ‎শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার এবং সুস্থ বিনোদনের লক্ষ্যে বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে প্রিন্সিপাল কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ‎ ‎

গত ১৫ নভেম্বর বিকেল ৩টায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), রহমতপুর, বরিশাল মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। ‎

ইনস্টিটিউটের বিভিন্ন পর্বের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ২৫ নভেম্বর বুধবার। ‎

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ কিশোর কুমার মজুমদার, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, রহমতপুর, বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের মুখ্য প্রশিক্ষক রাকিবুল ইসলাম ও প্রশিক্ষক সঞ্জীব মৃধা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মুখ্য প্রশিক্ষক মনতোষ সিকদার। ‎ ‎

টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় তৃতীয় পর্ব ও ষষ্ঠ পর্বের শিক্ষার্থীরা। শুরু থেকেই দুই দলের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত সময়ে উভয় দল ২-২ গোলে সমতায় থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারণে খেলা গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ষষ্ঠ পর্বকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তৃতীয় পর্ব। ‎

‎খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে মেডেল, ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

‎ ‎আয়োজকরা জানান, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, দলগত মনোভাব এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তুলতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

‎ ‎বরিশাল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

আপডেটের সময় : ১২:৫৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬