ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে লিভারপুলে যাওয়ার ‘খুব কাছে’ বাহকোলা, যা বললেন পিএসজি কোচ বিনামূল্যে ৪০০ জনকে মোটর ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ দেবে (বিআরটিসি) নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের চূড়ান্ত খসড়া প্রস্তাব – মন্ত্রিসভার বৈঠকে মাধবপুরে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার নেপালে মৃত্যু বেড়ে ২৭০, নিখোঁজ দেড় হাজার মাধবপুরের ৭৭ স্কুলে প্রধান শিক্ষক নেই, ৬৪ সহকারী শিক্ষক পদও শূন্য শিক্ষা ব্যবস্থায় অশনিসংকেত মির্জাবাড়ীর হাসিল গ্রামে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা স্বামীর কাছে ৫ লাখ টাকা দাবি, যৌতুক মামলায় কারাগারে স্ত্রী একদিন সব ছেড়ে যেতে হয় : ফারিণ

বিনামূল্যে ৪০০ জনকে মোটর ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ দেবে (বিআরটিসি)

  • আপডেটের সময় : ০৬:২২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১১ সময় দৃশ্য
১৯

মো: জিয়াউর রহমান, নিউজ ডেক্স:

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট’-এর আওতায় ৪০০ জনকে বিনামূল্যে মোটর ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ দেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। চার মাস মেয়াদি এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে।

বিআরটিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশিক্ষণে অংশ নিতে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস এবং বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। প্রশিক্ষণ শেষে কৃতকার্যদের সার্টিফিকেট ও পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ফি দেওয়া হবে। পাশাপাশি উপস্থিতির ভিত্তিতে দৈনিক ২৫০ টাকা হারে টিএ/ডিএ দেওয়া হবে।

প্রতিদিন ২৫ জন করে একেকটি ব্যাচে একজন ড্রাইভিং ইনস্ট্রাক্টরের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। দুই শিফটে প্রশিক্ষণ চলবে—সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা এবং দুপুর ১টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত। প্রতিদিন সাড়ে চার ঘণ্টা করে মোট ৮০ দিন ক্লাসে উপস্থিত থাকতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, রেজিস্টার্ড মোবাইল নম্বর, সড়ক পরিবহন বিধিমালা-২০২২-এর ‘ফরম-২’ অনুযায়ী রেজিস্টার্ড চিকিৎসকের দেওয়া মেডিকেল সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং নাগরিক সনদ/চেয়ারম্যান সার্টিফিকেট জমা দিতে হবে।

যাদের ইতোমধ্যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে অথবা আগে প্রকল্পের আওতায় কিংবা সরকারি অর্থায়নে প্রশিক্ষণ নিয়েছেন, তাদের আবেদন করার প্রয়োজন নেই। একজন আবেদনকারী একটি ফর্ম সংগ্রহ করতে পারবেন। ভর্তি ফর্ম বিনামূল্যে বিতরণ করা হবে।

ভর্তি ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় ৬ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৩টা। প্রশিক্ষণার্থীদের নির্বাচন হবে ৭ ও ৮ সেপ্টেম্বর। রোল ১ থেকে ৫০০ পর্যন্ত প্রার্থীদের নির্বাচন ৭ সেপ্টেম্বর এবং ৫০১ থেকে শেষ পর্যন্ত ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।

প্রশিক্ষণ ও ভর্তি সংক্রান্ত যোগাযোগের ঠিকানা: বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউট, ৩২, শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি, তেজগাঁও, ঢাকা-১২০৮।

May be an image of ticket stub, map and text

Tag :
জনপ্রিয় পোস্ট

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে

বিনামূল্যে ৪০০ জনকে মোটর ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ দেবে (বিআরটিসি)

আপডেটের সময় : ০৬:২২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬