ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধুপুরে পৌরবিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনের নেতৃত্বে রাতভর রাজপথে নেতাকর্মীরা মধুপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইউএনও ও ওসির নেতৃত্বে রাতভর পুলিশি টহল নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ ভেকু দিয়ে বুড়িতিস্তা নদীর চর কেটে বালু বিক্রি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বরিশালে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন শিকদারকে ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জে স্থানীয় এলাকাবাসী সঙ্গে ইউপি প্রশাসকের মত বিনিময় সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ডিলারের পকেটে! ৯০০ টাকায় কার্ডধারীদের কাছ থেকে চাল কিনে নেওয়ার অভিযোগ কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির দাবীতে ন্যায্য রূপান্তরের প্রস্তাব ​জজ মিয়ার জজ মিয়া নাটক-পূর্বাচল সাম্রাজ্যের অঘোষিত ডন

ভেকু দিয়ে বুড়িতিস্তা নদীর চর কেটে বালু বিক্রি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

  • আপডেটের সময় : ০১:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২৯ সময় দৃশ্য
৪২

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলার নেকবক্ত এলাকায় স্কেভেটর (ভেকু) দিয়ে বুড়িতিস্তা নদীর চর কেটে বালু ও মাটি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় একটি সিন্ডিকেটের বিরুদ্ধে। দিন-রাত সমানতালে চর কেটে ২০ থেকে ৩০টি ট্রলির মাধ্যমে এসব বালু-মাটি বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে নদীরক্ষা বাঁধ ও আশপাশের কৃষিজমি ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কৃষিজমি ফসল চাষের উপযোগী করার কথা বলে মাটি কাটার অনুমতি নেওয়া হলেও বাস্তবে তা বাণিজ্যিকভাবে বিক্রি করা হচ্ছে। ভারী ট্রলি চলাচলে কোটি টাকা ব্যয়ে নির্মিত নদীরক্ষা বাঁধের সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকাশ্যে এমন কর্মকাণ্ড চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর ৪ ধারা অনুযায়ী, নির্ধারিত বাঁধ ও বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামোসংলগ্ন এলাকা থেকে বালু-মাটি উত্তোলনে নিষেধাজ্ঞা রয়েছে। অন্যদিকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া আবাদযোগ্য জমির উপরিভাগের মাটি কাটা অপরাধ।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুর রহমান বলেন, একটি উন্নয়নকাজের জন্য মাটি কাটার অনুমতি রয়েছে। হয়তো সেই অনুমতির ভিত্তিতেই তাঁরা মাটি কেটে নিয়ে যাচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, কৃষি কর্মকর্তার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দুই ফুট মাটি কেটে জমিটি ফসল চাষের উপযোগী করার অনুমতি দেওয়া হয়েছে। তবে ভেকু দিয়ে মাটি কাটার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেজা আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

প্রতিবেদকের দাবি, কৃষিজমি উন্নয়নের অনুমতির আড়ালে নদীর চর থেকে বাণিজ্যিকভাবে বালু-মাটি বিক্রি হচ্ছে কি না, তা তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

মধুপুরে পৌরবিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনের নেতৃত্বে রাতভর রাজপথে নেতাকর্মীরা

ভেকু দিয়ে বুড়িতিস্তা নদীর চর কেটে বালু বিক্রি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

আপডেটের সময় : ০১:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬