ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধুপুরে পৌরবিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনের নেতৃত্বে রাতভর রাজপথে নেতাকর্মীরা মধুপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইউএনও ও ওসির নেতৃত্বে রাতভর পুলিশি টহল নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ ভেকু দিয়ে বুড়িতিস্তা নদীর চর কেটে বালু বিক্রি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বরিশালে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন শিকদারকে ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জে স্থানীয় এলাকাবাসী সঙ্গে ইউপি প্রশাসকের মত বিনিময় সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ডিলারের পকেটে! ৯০০ টাকায় কার্ডধারীদের কাছ থেকে চাল কিনে নেওয়ার অভিযোগ কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির দাবীতে ন্যায্য রূপান্তরের প্রস্তাব ​জজ মিয়ার জজ মিয়া নাটক-পূর্বাচল সাম্রাজ্যের অঘোষিত ডন

মধুপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইউএনও ও ওসির নেতৃত্বে রাতভর পুলিশি টহল

  • আপডেটের সময় : ০২:০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১১ সময় দৃশ্য
২০

আব্দুল হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইলের মধুপুরে রাতে বিশেষ পুলিশি টহল পরিচালনা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম এবং মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হকের নেতৃত্বে এ টহল কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদসহ মধুপুর থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা। টহলকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

এ উদ্যোগের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধপ্রবণতা প্রতিরোধে প্রশাসন ও পুলিশের তৎপরতা জোরদার করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জানান, মধুপুরে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশের এমন সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

মধুপুরে পৌরবিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনের নেতৃত্বে রাতভর রাজপথে নেতাকর্মীরা

মধুপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইউএনও ও ওসির নেতৃত্বে রাতভর পুলিশি টহল

আপডেটের সময় : ০২:০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬