ঢাকা ১১:১৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদক ছেড়ে ভালো পথে ফেরার এক অভিনব দৃষ্টান্ত সৈয়দপুরে যুবকের আত্মসমর্পণ। কবি-লেখক-শিল্পীদের সৃজনের মঞ্চ নজিপুরের উদয়ন সাহিত্য আসর। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে রাজশাহীতে রাজনৈতিক দল ও পূজামণ্ডপ কমিটির সঙ্গে আরএমপির মতবিনিময়। বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী। পুলিশে বড় পরিবর্তন: ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার পদে রদবদল মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সচিবের রবিবারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন। ব্লাড কানেক্ট অ্যাপ বানিয়ে প্রশংসায় ভাসছেন নন্দীগ্রামের মেধাবী তরুণ মোছাদ্দিকুর রহমান। ব্রাহ্মণবাজারে পুলিশের সফল অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক। মাদারগঞ্জে ৬ পুরিয়া হেরোইনসহ মোশারফ গ্রেপ্তার, অতঃপর জেল-হাজতে প্রেরণ। বাসযোগ্য ও টেকসই নগর গড়তে এডিবির প্রকল্পের পরিধি নির্ধারণে রাসিকের সঙ্গে সভা।

মাদক ছেড়ে ভালো পথে ফেরার এক অভিনব দৃষ্টান্ত সৈয়দপুরে যুবকের আত্মসমর্পণ।

  • আপডেটের সময় : ০৯:৪৭:০০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২৪ সময় দৃশ্য
৪১

সাদিকুল ইসলাম সৈয়দপুর প্রতিনিধিঃ স্বেচ্ছায় নিজেকে শুধরে নেওয়ার এক অনন্য নজির সৃষ্টি হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। দীর্ঘদিন ধরে মাদক সেবনে নিঃস্ব ও জীবনের সবকিছু হারিয়ে অবশেষে মাদকের ভয়াবহতা অনুধাবন করতে পেরেছেন স্থানীয় যুবক শুকুর আলী, পিতা: নবাব আলী, নিচু কলোনি রাইস মিল পাড়া। জীবনের ভুল পথ থেকে ফিরে আসতে তিনি নিজেই সৈয়দপুর থানায় এসে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে আইনানুগ সাজা প্রদান করা হয়।

​এ বিষয়ে কথা হয় সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা’র সঙ্গে। তিনি জানান, কেউ যদি ভুল বুঝতে পেরে মাদক ছেড়ে আলোর পথে বা ভালোর পথে ফিরতে চায়, তবে পুলিশ প্রশাসন থেকে তাদেরকে সব ধরনের সহায়তা ও সহযোগিতা করা হবে।

​এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে। সাধারণ মানুষের দাবি শুকুর আলীর মতো অন্য মাদকসেবী ও ব্যবসায়ীরাও যদি নিজেদের ভুল বুঝতে পেরে স্বেচ্ছায় ভালো পথে ফিরে আসেন, তবেই দেশ ও দশের জন্য বড় কল্যাণ বয়ে আসবে। আসুন, মাদককে ‘না’ বলি এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গড়তে সবাই এক হয়ে কাজ করি।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাদক ছেড়ে ভালো পথে ফেরার এক অভিনব দৃষ্টান্ত সৈয়দপুরে যুবকের আত্মসমর্পণ।

মাদক ছেড়ে ভালো পথে ফেরার এক অভিনব দৃষ্টান্ত সৈয়দপুরে যুবকের আত্মসমর্পণ।

আপডেটের সময় : ০৯:৪৭:০০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬