ঢাকা ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী বৃহত্তর টেকপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫২ ‎বরিশালে শেবাচিমে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্ভোধন  ও সৌন্দর্যবর্ধন নতুন পরিচয়ে, নতুন উদ্যমে দৈনিক আজকের জনবাণীতে মোঃ আরিফুল ইসলাম সুমন, থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান রাসিকের ১৭ লাখ টাকা অনুদান: রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে পাচ্ছে বিনামূল্যে ওয়াইফাই মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সাতলায় চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট ফজলুল হক বিশ্বাসের নির্বাচনী গণসংযোগ

মাদারগঞ্জে ৬ পুরিয়া হেরোইনসহ মোশারফ গ্রেপ্তার, অতঃপর জেল-হাজতে প্রেরণ।

  • আপডেটের সময় : ০৩:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৫৩ সময় দৃশ্য
৯৯

স্টাফ রিপোর্টারঃ  জামালপুর জেলার মাদারগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬টি ছোট প্যাকেটে (পুরিয়া) হেরোইনসহ মোশারফ হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যার পরে উপজেলার বালিজুড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মোশারফ হোসেন বালিজুড়ী মোল্লাপাড়া শেখবাড়ী মৃত মক্কু শেখের ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে ছোট ছোট ৬টি প্যাকেটে থাকা হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ রোববার (৪ অক্টোবর ২০২৬) দুপুর ১২টার দিকে মোশাররফ হোসেনকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদারগঞ্জ থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, মোশারফ হোসেনের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় আরো বলেন_ যুবসম্প্রদায়কে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

মাদারগঞ্জে ৬ পুরিয়া হেরোইনসহ মোশারফ গ্রেপ্তার, অতঃপর জেল-হাজতে প্রেরণ।

আপডেটের সময় : ০৩:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬