ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমি বাদাম বিক্রেতা, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, ফেরানো হলো ঢাকায় মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণভাবে সম্পন্ন:পুলিশ সুপার ঢাকা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, কনস্যুলেটের চিঠিতে যা জানা গেল এ দেশে সমাজের নিকৃষ্ট লোকেরাই এমপি,মন্ত্রী হয়-মেজর হাফিজ। তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তর ও মেঘনার পাড়ে পার্ক নির্মাণের পরিকল্পনা সিরাজগঞ্জে অবৈধভাবে ডিসপেন্সার মেশিনে জ্বালানি বিক্রি, জরিমানা ও ডিপমেন্সার জব্দ ​মর্তুজাবাদ কামিল (মাস্টার্স) মাদরাসার ৬০ বছর পূর্তি ও হীরক জয়ন্তী আয়োজনে প্রস্তুতি সভা ৭ রোগে আক্রান্তদের এক লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত?

  • আপডেটের সময় : ১২:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৩৬০ সময় দৃশ্য
৫১৭

দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকেই এই দাম কার্যকর হয়েছে বলে জানা গেছে।

এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। এর আগে, সবশেষ গত ২০ আগস্ট সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওইদিন ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

আমি বাদাম বিক্রেতা, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত?

আপডেটের সময় : ১২:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬