ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের সদস্য ডিবি পুলিশের জালে আটক আগামীকাল শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর উরস শরীফ রাস আল খাইমাহতে নিখোঁজ আমিরাতি নারী শেখার মৃত্যুর খবর নিশ্চিত করল পুলিশ মানিকগঞ্জে জামাই–শ্বশুরের হাডুডু খেলা, ২ পয়েন্টে জয়ী জামাই দল মান্দায় বিল মান্দা বিলে মোবাইল কোর্ট, অবৈধ বানা উচ্ছেদ ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের নৈরাজ্য করতে দেওয়া হবে না: নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইপিজেডের বিভিন্ন এলাকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর চিলমারী উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ৫৬ জন শিক্ষকের বরণ ও ৫ জন শিক্ষকের বিদায় অনুষ্ঠান বাঁশখালীতে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন কুলাউড়ায় নি/খোঁজ জুবায়েরের ম/রদেহ উ/দ্ধার

রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের সদস্য ডিবি পুলিশের জালে আটক

  • আপডেটের সময় : ১১:২৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৫১ সময় দৃশ্য
৭৭

আলোকিত সময় ডেস্ক: রংপুরের তারাগঞ্জে জেলা পুলিশের এক বিশেষ অভিযানে অনলাইন জুয়া, ভুয়া থাই লটারি এবং জাল ভিসা প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)-এর সার্বিক তত্ত্বাবধানে এই সফল অভিযান পরিচালিত হয়। ডিবি পুলিশের এসআই (নিঃ) মো. মাজেদুল ইসলাম বসুনিয়ার নেতৃত্বে একটি চৌকস টিম গত ০৮ অক্টোবর, ২০২৬ খ্রি. রাত ২১:২৫ ঘটিকায় তারাগঞ্জ থানাধীন ৪ নম্বর হাড়িয়ারকুঠি ইউপির নেকীরহাট দাখিল মাদ্রাসার গেটের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়।

অভিযানকালে মোবাইলে অনলাইন জুয়ার অ্যাপসের মাধ্যমে জুয়া খেলা এবং ভিসা প্রতারণার কাগজপত্রসহ অভিযুক্ত বেলাল হোসেনকে (৩৯) হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বেলাল হোসেন তারাগঞ্জ থানার নেকীরহাট গ্রামের মো. আলম মিয়ার ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর আসামির দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে অনলাইন জুয়া ও ভিসা প্রতারণার কাজে ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ভিসা প্রতারণার উদ্দেশ্যে তৈরি জাল কাগজপত্র এবং ভুয়া থাই লটারির ডকুমেন্টস উদ্ধার ও জব্দ করা হয়।

জব্দকৃত আলামতসহ আসামিকে তারাগঞ্জ থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এবং সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এ একটি মামলা রুজু করা হয়েছে। অপরাধ দমনে জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের সদস্য ডিবি পুলিশের জালে আটক

রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের সদস্য ডিবি পুলিশের জালে আটক

আপডেটের সময় : ১১:২৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬