ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রংপুরের তারাগঞ্জে মিনি পাম্পে ৩০ হাজার টাকা জরিমানা ‎বরিশাল বিএম কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত কোম্পানীগঞ্জে বালুর নিচে ৬২ লাখ টাকার বিদেশি মদ, সহ আটক ২ শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিশ্ব শিক্ষক দিবসে মাধবপুরে প্রবীণ শিক্ষকদের সম্মাননা এম এ বাছির রাজা বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী বাড়ল এলপিজির দাম রাশেদ খাঁনের প্রচেষ্টায় নিয়োগপত্র পেতে যাচ্ছেন মিশন আচার্য ‎বরিশালে ৫৩তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত

‎বরিশাল বিএম কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

  • আপডেটের সময় : ০৯:০৮:০১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২২ সময় দৃশ্য
৩৮

‎পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধিঃ ‎“শিক্ষকের পাশে ৬০ বছর: শিক্ষকদের সুরক্ষা ও মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ নির্মাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎৫ই অক্টোবর সোমবার শিক্ষক পরিষদের উদ্দ্যাগে  বর্ণাঢ্য রেলী আয়োজন করা হয় যা প্রশাসনিক ভবন  থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে সমাপ্তি হয়।

‎
‎রেলী শেষে সরকারি ব্রজমোহন কলেজ অডিটোরিয়াম কক্ষে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর কাজী জাবের আহমেদ। কী নেট উপস্হাপক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি-২০২৬-এর আহ্বায়ক ও কলেজের অধ্যাপক প্রফেসর মো. মফিজুর রহমান।

‎
‎সভায় বক্তারা বলেন, একটি দেশের শিক্ষা ও উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষক সমাজ। শিক্ষকদের যথাযথ মর্যাদা, নিরাপত্তা, পেশাগত সুযোগ-সুবিধা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি। শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

‎বক্তারা আরও বলেন, শিক্ষকদের কল্যাণ নিশ্চিত করা শুধু শিক্ষকদের স্বার্থের বিষয় নয়; বরং দেশের শিক্ষা ব্যবস্থা ও ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

‎
‎আলোচনা সভায় কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শিক্ষক দিবস উপলক্ষে সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বই উপহার দেন প্রধান অতিথি। আলোচনা সভা শেষে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
‎

Tag :
জনপ্রিয় পোস্ট

রংপুরের তারাগঞ্জে মিনি পাম্পে ৩০ হাজার টাকা জরিমানা

‎বরিশাল বিএম কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

আপডেটের সময় : ০৯:০৮:০১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬