ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ, দেশে ফেরাকেই বিকল্প দেখছে দিল্লি যশোরে ভোটকেন্দ্রে বোমা হামলা ও গুলিবর্ষণ মামলায় মহিলালীগ নেত্রী মহুয়া আটক মাধবপুরে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-পাইপ ধ্বংস, লাখ টাকা জরিমানা মাধবপুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ধাক্কা দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২১ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত তরুণীর, ভারতীয় শিক্ষার্থী নায়ফার, পরিবারের আদরের ‘নুনি’কে হারিয়ে শোকের ছায়া মাধবপুরে জগদীশপুর-নোয়াপাড়া-শাহাপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ নজরদারিতে পুলিশ সুপার জাহাঙ্গীর, ২ ফোন জব্দ বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান মজনু আর নেই দক্ষিণাঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট শিক্ষানুরাগীর মৃত্যুতে শোকের ছায়া মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত দুমকিতে পৃথক অভিযানে ১০৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৫

দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ

  • আপডেটের সময় : ১০:৪৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৯৪ সময় দৃশ্য
২১৮

নিজস্ব প্রতিবেদক: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি)

মোঃ আলী হোসেন ফকির বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে।

তিনি বলেন, জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক তৈরি করে আমরা মানবিক পুলিশ হতে চাই, জনবান্ধব পুলিশ হতে চাই। জন-আস্থা পুনরুদ্ধার এবং সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একটি কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি।

আইজিপি আজ খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) আওতাধীন এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও উগ্রবাদ বিরোধী কমিউনিটি পুলিশিং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

কেএমপি কমিশনার মোঃ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম এবং পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধী সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, বিগত সতেরো বছরে পুলিশ এবং জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা নিরসন করাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, বর্তমান সরকার মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে; যাতে সমাজে কোনো মাদক না থাকে, চাঁদাবাজ না থাকে, কিশোর গ্যাং না থাকে। আইজিপি আশা প্রকাশ করে বলেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এসব অপরাধ নির্মূল করবো।

পুলিশ প্রধান বলেন, বর্তমানে কিশোর গ্যাং, চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান চলছে। বর্তমান সরকার এ কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার ওপর গুরুত্ব আরোপ করেছে। এ লক্ষ্যে কমিউনিটি পুলিশের কার্যক্রমকে একটি কাঠামোর মধ্যে পরিচালনার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে।

সাংবাদিকদেরকে সমাজের দর্পণ আখ্যায়িত করে আইজিপি বলেন, আপনারা কমিউনিটি পুলিশিং কার্যক্রমে সহযোগিতা করুন। আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠন করতে পারবো।

পরে আইজিপি খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে খুলনাস্থ বিভিন্ন ইউনিটে কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ, দেশে ফেরাকেই বিকল্প দেখছে দিল্লি

দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ

আপডেটের সময় : ১০:৪৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬