ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাতলায় চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট ফজলুল হক বিশ্বাসের নির্বাচনী গণসংযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু বরিশাল সদরে মা ইলিশ সংরক্ষণে অভিযান ২০ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা বরিশাল জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত সিরাজগঞ্জে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনু‌ষ্ঠিত বাগেরহাটে বিশ্ব মৃত্যুদণ্ড বিলোপ দিবস পালিত এক সপ্তাহের মধ্যে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রীর উজিরপুরে মা ইলিশ সংরক্ষনে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের জাল জব্দ করেন প্রশাসন তারাগঞ্জের ৬৩ মন্দিরে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস ওসির দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ এবং ধারাবাহিক কর্মসূচির ডাক

বরিশাল সদরে মা ইলিশ সংরক্ষণে অভিযান ২০ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

  • আপডেটের সময় : ১০:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৩৪ সময় দৃশ্য
৫৪

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা,আড়িয়াল খাঁ ও কালাবদর নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও বিনষ্ট করা হয়েছে।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪টি মামলায় চারজনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।শনিবার ১০ই অক্টোবর দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফরিদা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

​সরকারের ঘোষণা অনুযায়ী,গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ,পরিবহন ও বিক্রি নিষিদ্ধ রয়েছে।

অভিযানকালে ইউএনও ফরিদা সুলতানা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নদীতে সব ধরনের মাছ ধরা থেকে বিরত থাকার জন্য জেলেদের কঠোর সতর্কবার্তা দেন। সংশ্লিষ্টরা জানান,মা ইলিশ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সাতলায় চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট ফজলুল হক বিশ্বাসের নির্বাচনী গণসংযোগ

বরিশাল সদরে মা ইলিশ সংরক্ষণে অভিযান ২০ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

আপডেটের সময় : ১০:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬