ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিদ্যুৎ উৎপাদনের পথে রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিট ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারত মাধবপুর সরকারি হাসপাতালে ২০০তম সিজারিয়ান সম্পন্ন, চিকিৎসকদের কেক কেটে উদযাপন বরিশাল বিভাগের নেতৃবৃন্দকে নিয়ে অঞ্চল জামায়াতের বৈঠক অনুষ্ঠিত ‎বরিশালে শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষে দেশাত্মবোধক সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভেরসা স্লুইসগেট প্রকল্পের সুবিধাভোগীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন মধুপুরে ১৫০ সদস্যের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ তজুমদ্দিনে কিশোর-কিশোরী ও তরুণদের নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ মধুপুরে শিক্ষার্থী ঝরে পড়া রোধে ৫৪ দরিদ্র-মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও অর্থ সহায়তা

মাধবপুর সরকারি হাসপাতালে ২০০তম সিজারিয়ান সম্পন্ন, চিকিৎসকদের কেক কেটে উদযাপন

  • আপডেটের সময় : ১১:২৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৩৩ সময় দৃশ্য
৪৫

এম এ বাছির রাজা মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফলভাবে ২০০তম সিজারিয়ান (সি-সেকশন) অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এ মাইলফলক অর্জন উপলক্ষে বুধবার (৭ অক্টোবর) হাসপাতাল প্রাঙ্গণে কেক কেটে আনন্দ উদযাপন করেছেন চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও কর্মকর্তা-কর্মচারীরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৪ ঘণ্টা স্বাভাবিক প্রসবসেবা চালুর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সিজারিয়ান অপারেশনও করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রায় দুই বছরের মধ্যে হাসপাতালটিতে ২০০তম সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন হলো। এ কার্যক্রমে গাইনি ও অবস বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. নুসরাত জাহান খান, এনেসথেসিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. সুদীপ চৌধুরী এবং শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. রাজীব চক্রবর্তীর পাশাপাশি নার্স, মিডওয়াইফ ও ওটি স্টাফরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল ইসলাম বলেন, হাসপাতালে সিজারিয়ান অপারেশন কার্যক্রম শুরুর পর থেকে চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও ওটি স্টাফদের সম্মিলিত প্রচেষ্টায় নিয়মিতভাবে এ সেবা দেওয়া হচ্ছে। ২০০তম সিজারিয়ান সম্পন্ন হওয়া হাসপাতালের জন্য আনন্দ ও গর্বের বিষয়।
তিনি বলেন, ২৪ ঘণ্টা স্বাভাবিক প্রসবসেবার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সিজারিয়ান ও নিরাপদ প্রসবসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছে।

ভবিষ্যতে মাধবপুরের মানুষের জন্য মাতৃ ও শিশুসেবার মান আরও উন্নত করার কার্যক্রম অব্যাহত থাকবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২০০তম সিজারিয়ান শুধু একটি সংখ্যা নয়; এটি চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও ওটি স্টাফসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত পরিশ্রম ও দায়িত্ববোধের প্রতিফলন। মাধবপুরের মানুষের জন্য নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বিদ্যুৎ উৎপাদনের পথে রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিট

মাধবপুর সরকারি হাসপাতালে ২০০তম সিজারিয়ান সম্পন্ন, চিকিৎসকদের কেক কেটে উদযাপন

আপডেটের সময় : ১১:২৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬