ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 10:10 PM, March 23, 2024
সাগর হোসাইন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় তুলসী গঙ্গা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মার্চ) বিকেলে সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের চকবুলাকি গ্রামের তুলসী গঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে নদীতে কচুরিপানার ভেতর বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় ওই যুবকের মরদেহ দেখতে পায় এলাকার লোকজন। এরপর পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সন্ধ্যার দিকে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের পর কয়েকদিন ধরে মরদেহটি নদীতে পড়ে ছিল। নিহত যুবকের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST