ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের সদস্য ডিবি পুলিশের জালে আটক আগামীকাল শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর উরস শরীফ রাস আল খাইমাহতে নিখোঁজ আমিরাতি নারী শেখার মৃত্যুর খবর নিশ্চিত করল পুলিশ মানিকগঞ্জে জামাই–শ্বশুরের হাডুডু খেলা, ২ পয়েন্টে জয়ী জামাই দল মান্দায় বিল মান্দা বিলে মোবাইল কোর্ট, অবৈধ বানা উচ্ছেদ ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের নৈরাজ্য করতে দেওয়া হবে না: নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইপিজেডের বিভিন্ন এলাকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর চিলমারী উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ৫৬ জন শিক্ষকের বরণ ও ৫ জন শিক্ষকের বিদায় অনুষ্ঠান বাঁশখালীতে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন কুলাউড়ায় নি/খোঁজ জুবায়েরের ম/রদেহ উ/দ্ধার

ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৫ জনের সাজা: উদ্ধার বিপুল মা/দক ও চোরাই পণ্য

  • আপডেটের সময় : ০৩:৩৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৩৮ সময় দৃশ্য
৬১

কুমিল্লা প্রতিনিধি: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধের লাগাম টেনে ধরতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। গত সেপ্টেম্বর মাসে পরিচালিত এই ধারাবাহিক অভিযানে প্রায় একশ কেজি গাঁজা ও সাড়ে আট হাজার ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক এবং চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

একই সঙ্গে আদালতের ৭৯টি গ্রেফতারি পরোয়ানা তামিল এবং মাদক সেবনের অভিযোগে ১১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। ​থানা সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর মাসজুড়ে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৯৯.৫ কেজি গাঁজা, ১,৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ বোতল নেশাজাতীয় কাফ সিরাপ, ৩১ বোতল বিয়ার, ১৪১ বোতল হুইস্কি, ২,৩৯০টি ভারতীয় বাজি এবং ৪৯০ লিটার তেল জব্দ করা হয়।

​শুধু মাদক উদ্ধারেই সীমাবদ্ধ থাকেনি পুলিশি কার্যক্রম। সেপ্টেম্বর মাসে বিভিন্ন মামলায় আদালতের ৭৯টি গ্রেফতারি পরোয়ানা সফলভাবে তামিল করা হয়। পাশাপাশি অপরাধ দমনে পরিচালিত সামারি ট্রায়ালের মাধ্যমে মাদক সেবনের অপরাধে ১১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

​এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে মাদকবিরোধী অভিযান, পরোয়ানা তামিল ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিস্তার রোধে এই ধরনের কার্যক্রম আগামীতেও আরও জোরদার করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের সদস্য ডিবি পুলিশের জালে আটক

ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৫ জনের সাজা: উদ্ধার বিপুল মা/দক ও চোরাই পণ্য

আপডেটের সময় : ০৩:৩৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬