
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের গোয়ালজান গ্রামে ব্যতিক্রমী জামাই–শ্বশুরের হাডুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় ঘিওর উপজেলা গোয়ালজান গ্রামে হাকি মাস্টারের বাড়ির সামনে অনুষ্ঠিত এ খেলায় প্রায় দুই হাজার মানুষের সমাগম ঘটে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শ্বশুর দলকে ২ পয়েন্টে হারিয়ে জয়লাভ করেন জামাইর দল।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ব্যতিক্রমী এ প্রতিযোগিতা দেখতে প্রায় দুই হাজার দর্শক উপস্থিত হন। তাঁদের উপস্থিতিতে খেলার মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
হাডুডু বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত একটি ঐতিহ্যবাহী খেলা। আধুনিক বিনোদনের বিস্তারের কারণে গ্রামীণ খেলাধুলার চর্চা কমে যাওয়ার প্রেক্ষাপটে এ ধরনের আয়োজন দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জামাই ও শ্বশুরের মধ্যে এমন ব্যতিক্রমী ক্রীড়া প্রতিযোগিতা স্থানীয় মানুষের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করে। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলাকে তুলে ধরার সুযোগ তৈরি হয়।
খেলার ফলাফল: জামাইর দল শ্বশুরের দলের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে থেকে জয়লাভ করেন।
এই জয়ের কারণে এলাকার জামাইদের মাঝে আনন্দ উল্লাস ও হইচই সৃষ্টি হয়।
এলাকার মেয়েরা উচ্ছ্বাসে ফেটে পড়ে। আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং খেলার শেষের প্রত্যেকটা লোককে খাবারের ব্যবস্থা রাখেন এতে দর্শকরা আনন্দিত হয় একদিকে খেলা অন্যদিকে খাবার এ যেন রথ দেখা কলা বেচা।
























