ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উজিরপুরে আইনশৃঙ্খলা সভায় দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত এমপি- এস সরফুদ্দিন আহমেদ সান্টু সলঙ্গায় ছেলের মৃত্যুর এক ঘণ্টার মধ্যে মারা গেলেন মা, দাফন একই কবরস্থানে উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টএর উদ্বোধন করেন-এমপি এস সরফুদ্দিন আহমেদ সান্টু তারাগঞ্জে দুর্গোৎসবে সরকারি অনুদান বিতরণ ও প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: মীর শাহে আলম সিলেট সীমান্তে ৪৯ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ ‎বগুড়ায় ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ উদ্বোধন বরিশালে সোনালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর লেনদেনের উদ্বোধন চট্টগ্রামে ৩০০ বছরের পুরোনো পূজামণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি-এসপি মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভা ও মহড়া

তারাগঞ্জে দুর্গোৎসবে সরকারি অনুদান বিতরণ ও প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : ০৫:৪৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১৭ সময় দৃশ্য
৪০

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপসমূহে সরকারি অনুদান প্রদান ও এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন, তারাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুন উর রশিদ।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এসময় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত অনুদান সঠিকভাবে বিতরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরিশেষে, উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে একটি সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

উজিরপুরে আইনশৃঙ্খলা সভায় দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত এমপি- এস সরফুদ্দিন আহমেদ সান্টু

তারাগঞ্জে দুর্গোৎসবে সরকারি অনুদান বিতরণ ও প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেটের সময় : ০৫:৪৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬