ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী কোনো সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে বিবেচনা উচিৎ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী তারাগঞ্জে দুর্গাপূজায় নিটোল নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মাধবপুরে মেয়র প্রার্থীকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁয় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ভাঙ্গুড়ায় শুরু শারদীয় দুর্গোৎসব, মন্দিরে মন্দিরে বর্ণিল আলোকসজ্জা দলকে সুসংগঠিত করতে তৃণমূল কর্মীদের মূল্যায়নের বিকল্প নাই বগুড়া ​জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম মাদকের বিরুদ্ধে গাইবান্ধা ডিবির ‘জিরো টলারেন্স’, অভিযানে নেতৃত্বে ওসি মোত্তালিব সিরাজগঞ্জের তাড়াশে বসত বাড়ী থেকে দুটি জীবন্ত গাঁ/জা গাছ উ/দ্ধার মধুপুরে যানজট নিরসনে নতুন উদ্যোগ, শনিবার থেকে পালাক্রমে চলবে লাল-সবুজ অটোরিকশা

সিরাজগঞ্জের তাড়াশে বসত বাড়ী থেকে দুটি জীবন্ত গাঁ/জা গাছ উ/দ্ধার

  • আপডেটের সময় : ০৮:৫৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২০ সময় দৃশ্য
৪৪

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে বসত বাড়ী থেকে দুটি জীবন্ত গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার তালম ইউনিয়নের তালম পদ্মপাড়া গ্রামে মৃত কাশেমের ছেলে শামসুলের বাড়ি থেকে গাছ দুটি উদ্ধার করে পুলিশ।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকালে এসআই আবুল খায়েরের নেতৃত্বে এএসআই মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে প্রায় ১২ ফুট লম্বা জীবন্ত গাঁজার গাছ দুটি উদ্ধার শেষে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, তালম পদ্মপাড়া গ্রামের শামচুল ইসলাম তার বসতবাড়ির আঙিনায় বাথরুমের পেছনে সকলের অগোচরে দুটি গাঁজার গাছ চাষ করে আসছে।

পরে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে স্থানীয়দের উপস্থিতিতে গাছ দুটি উদ্ধার করা হয় । কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে শামচুল ইসলাম কৌশলে পালিয়ে গেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেফতার করা হবে বলে তিনি জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জের তাড়াশে বসত বাড়ী থেকে দুটি জীবন্ত গাঁ/জা গাছ উ/দ্ধার

আপডেটের সময় : ০৮:৫৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬