ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী কোনো সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে বিবেচনা উচিৎ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী তারাগঞ্জে দুর্গাপূজায় নিটোল নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মাধবপুরে মেয়র প্রার্থীকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁয় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ভাঙ্গুড়ায় শুরু শারদীয় দুর্গোৎসব, মন্দিরে মন্দিরে বর্ণিল আলোকসজ্জা দলকে সুসংগঠিত করতে তৃণমূল কর্মীদের মূল্যায়নের বিকল্প নাই বগুড়া ​জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম মাদকের বিরুদ্ধে গাইবান্ধা ডিবির ‘জিরো টলারেন্স’, অভিযানে নেতৃত্বে ওসি মোত্তালিব সিরাজগঞ্জের তাড়াশে বসত বাড়ী থেকে দুটি জীবন্ত গাঁ/জা গাছ উ/দ্ধার মধুপুরে যানজট নিরসনে নতুন উদ্যোগ, শনিবার থেকে পালাক্রমে চলবে লাল-সবুজ অটোরিকশা

নওগাঁয় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

  • আপডেটের সময় : ০৯:১৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২৩ সময় দৃশ্য
৪৭

নওগাঁ প্রতিনিধিঃ দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৫ ই অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ),জেলা প্রশাসন, নওগাঁ ও জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নওগাঁর যৌথ আয়োজনে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকাল ১১:০০ টায় জেলা প্রশাসকের অফিস চত্বর, নওগাঁ থেকে বর্ণাঢ্য র‍্যালি। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, দৃষ্টি প্রতিবন্ধী বিভিন্ন বয়সী ব্যক্তিবর্গ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, নওগাঁয় এক আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাদাছড়ি শুধু একটি ছড়ি নয়, এটি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির আত্মবিশ্বাস, নিরাপত্তা ও স্বাধীনভাবে চলাচলের প্রতীক। স্মার্ট সাদাছড়ি ব্যবহারের মাধ্যমে তারা বাধা শনাক্ত করে নিরাপদে চলাচল করতে পারবেন। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতে সম্পৃক্ত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

আলোচনা শেষে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

নওগাঁয় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

আপডেটের সময় : ০৯:১৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬