পশ্চিমবঙ্গে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে তাদের ছাড়া হবে না: শুভেন্দু
আপডেটের সময় :
০৬:০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
১৪২
সময় দৃশ্য
পশ্চিমবঙ্গে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে তাদের ছাড়া হবে না: শুভেন্দু
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, যারা মা, বোন, দিদি, শিশুকন্যাদের ওপর শারীরিক নির্যাতন করে এখনও বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান বলে ঘুরে বেড়াচ্ছে তাদের ছাড়া হবে না। শনিবার (১৬ মে) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম জেলা সফরে বেরিয়ে এক জনসভায় এ মন্তব্য করেন তিনি। শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলা সফরে প্রথমে ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে যোগ দেন শুভেন্দু। সেখানে জেলার পুলিশ প্রশাসনের সমস্ত কর্মকর্তাদের পাশাপাশি ওই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি (আইনশৃঙ্খলা), এডিজিসহ (দক্ষিণবঙ্গ) শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অন্যদিকে ভার্চুয়ালি এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সব জেলার...
৩২১
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, যারা মা, বোন, দিদি, শিশুকন্যাদের ওপর শারীরিক নির্যাতন করে এখনও বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান বলে ঘুরে বেড়াচ্ছে তাদের ছাড়া হবে না।
শনিবার (১৬ মে) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম জেলা সফরে বেরিয়ে এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।
শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলা সফরে প্রথমে ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে যোগ দেন শুভেন্দু। সেখানে জেলার পুলিশ প্রশাসনের সমস্ত কর্মকর্তাদের পাশাপাশি ওই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি (আইনশৃঙ্খলা), এডিজিসহ (দক্ষিণবঙ্গ) শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অন্যদিকে ভার্চুয়ালি এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সব জেলার পুলিশ সুপাররা।