ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমি বাদাম বিক্রেতা, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, ফেরানো হলো ঢাকায় মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণভাবে সম্পন্ন:পুলিশ সুপার ঢাকা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, কনস্যুলেটের চিঠিতে যা জানা গেল এ দেশে সমাজের নিকৃষ্ট লোকেরাই এমপি,মন্ত্রী হয়-মেজর হাফিজ। তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তর ও মেঘনার পাড়ে পার্ক নির্মাণের পরিকল্পনা সিরাজগঞ্জে অবৈধভাবে ডিসপেন্সার মেশিনে জ্বালানি বিক্রি, জরিমানা ও ডিপমেন্সার জব্দ ​মর্তুজাবাদ কামিল (মাস্টার্স) মাদরাসার ৬০ বছর পূর্তি ও হীরক জয়ন্তী আয়োজনে প্রস্তুতি সভা ৭ রোগে আক্রান্তদের এক লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর

  • আপডেটের সময় : ০৫:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২৬ সময় দৃশ্য
৪০

চিকিৎসক মানেই শুধু রোগীর চিকিৎসা বা হাসপাতালের দায়িত্ব পালন নয়। নেতৃত্ব, সৃজনশীলতা, যোগাযোগদক্ষতা, ব্যক্তিত্ব ও সমাজের প্রতি দায়বদ্ধতাও একজন চিকিৎসকের গুরুত্বপূর্ণ গুণ। চিকিৎসকদের এসব গুণ বিকাশে উৎসাহ দেওয়া এবং তাঁদের পেশাগত পরিচয়ের বাইরের প্রতিভা তুলে ধরার লক্ষ্য নিয়ে শুরু হয় ‘মিস অ্যান্ড মিসেস ডক্টর প্রতিযোগিতা ’।
২০২৫ সালে শুরু হওয়া এই উদ্যোগে দেশের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও মেডিক্যাল ছাত্রীরা অংশ নিয়েছেন। নিজেদের যোগ্যতা, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও সৃজনশীলতা তুলে ধরার পাশাপাশি তাঁরা নতুন অভিজ্ঞতা অর্জন এবং অন্য চিকিৎসকদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন।
প্রতিযোগিতাটির মূল ভাবনা ছিল এমন একটি মঞ্চ তৈরি করা, যেখানে চিকিৎসকেরা পেশাগত কাজের পাশাপাশি তাঁদের অন্যান্য দক্ষতা বিকাশের সুযোগ পাবেন।
দীর্ঘ প্রস্তুতি ও ধারাবাহিক কার্যক্রম শেষে আগামী ২৪ অক্টোবর ২০২৬, বিকেল ৪টায় ঢাকার লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।
বিচারক হিসেবে থাকবেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীম; বিতার্কিক, টেলিভিশন উপস্থাপক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার; চিকিৎসক, অভিনেতা ও লেখক ডা. এজাজুল ইসলাম; এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।
গ্র্যান্ড ফিনালের অন্যতম আকর্ষণ হবে প্রতিযোগীদের চূড়ান্ত মূল্যায়ন ও বিজয়ীদের নাম ঘোষণা। বিভিন্ন পর্যায়ে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে টপ টেনের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে। পাশাপাশি অন্য প্রতিযোগীদের অবস্থান ও স্বীকৃতিও অনুষ্ঠানে তুলে ধরা হবে।
যাঁরা বিজয়ীর মুকুট অর্জন করবেন, তাঁদের জন্য এটি হবে দীর্ঘ প্রস্তুতি ও পরিশ্রমের স্মরণীয় স্বীকৃতি। তবে মুকুট না পেলেও প্রতিটি প্রতিযোগীর অংশগ্রহণ, অভিজ্ঞতা ও অর্জন এই যাত্রার গুরুত্বপূর্ণ অংশ। এই মঞ্চ তাঁদের নিজেদের প্রতিভা ও অগ্রগতির গল্প তুলে ধরার সুযোগ করে দিয়েছে।
‘মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫’-এর অফিশিয়াল কো-অর্ডিনেটর ছিলেন ডা. শেখ সোহা।
এই আয়োজনের মূল উদ্যোক্তা দ্য রেস্ট্রেইন এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. হাসান মাহমুদ।

Tag :
জনপ্রিয় পোস্ট

আমি বাদাম বিক্রেতা, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি

মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর

আপডেটের সময় : ০৫:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬