মজুরি বোর্ড গঠনে সন্তুষ্ট, কাজে ফিরছেন সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলের শ্রমিকরা
আপডেটের সময় :
০৯:২৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
২১
সময় দৃশ্য
Oplus_131072
মজুরি বোর্ড গঠনে সন্তুষ্ট, কাজে ফিরছেন সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলের শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক: ন্যূনতম মজুরি ও ভাতা বৃদ্ধির দাবিতে সৃষ্ট শ্রমিক অসন্তোষের পর সরকারের মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কাজে ফিরতে শুরু করেছেন সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকালে আশুলিয়ার ডিইপিজেডে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করতে দেখা যায়। শিল্পাঞ্চলের অন্যান্য কারখানাতেও শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন। শ্রমিক সংগঠনের নেতারা জানান, সরকারের মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। অন্যদিকে, সাধারণ শ্রমিকরা মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাদের নাম ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়েছেন। পাশাপাশি তাদের অন্যান্য দাবিও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
৩৯
নিজস্ব প্রতিবেদক:
ন্যূনতম মজুরি ও ভাতা বৃদ্ধির দাবিতে সৃষ্ট শ্রমিক অসন্তোষের পর সরকারের মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কাজে ফিরতে শুরু করেছেন সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা।
সোমবার (২ নভেম্বর) সকালে আশুলিয়ার ডিইপিজেডে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করতে দেখা যায়। শিল্পাঞ্চলের অন্যান্য কারখানাতেও শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন।
শ্রমিক সংগঠনের নেতারা জানান, সরকারের মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।
অন্যদিকে, সাধারণ শ্রমিকরা মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাদের নাম ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়েছেন। পাশাপাশি তাদের অন্যান্য দাবিও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।