ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্কুলে ভর্তি কার্যক্রমের সূচি ঘোষণা, যেভাবে আবেদন বিজ্ঞাপন ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে ২৬ নভেম্বর শুরু হচ্ছে গুলশান ক্লাব অলিম্পিয়াড হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে পপুলার লাইফের ৩ কোটি ১৮ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ তাড়াশে ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাবি এমপিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি মেহেদী সম্পাদক নুরুজ্জামান

  • আপডেটের সময় : ১১:৩৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১২১ সময় দৃশ্য
২৬০

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধীন মাস্টার অব প্রফেশনাল অ্যাকাউন্টিং (এমপিএ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন এইচ এম নুরুজ্জামান মিয়া।

গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের নবম তলায় অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে সংগঠনটির প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহসভাপতি মো. জাকির হোসেন এফসিএস ও মীর জাহাঙ্গীর আলম সরকার, যুগ্ম সম্পাদক সৈয়দ আল হাদী, কোষাধ্যক্ষ মোহাম্মদ মোসলেহ উদ্দিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক অনুপ কুমার রায়, প্রকল্প সম্পাদক সাবরিনা ইসলাম পপি, সদস্যপদ উন্নয়ন সম্পাদক আব্দুল আহাদ পাঠান, কল্যাণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, আইসিটি সম্পাদক পল্লব কুমার মহালানবিশ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রনি হালদার, ক্রীড়া সম্পাদক মো. আলামিন, সাংস্কৃতিক সম্পাদক অমিত কুমার মল্লিক এবং দপ্তর সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মোফাকখারুল ইসলাম পারভেজ, মো. ফয়েজ আহমেদ, মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, সরজিৎ কুমার সাহা, এম এ কুদ্দুস ও মোহাম্মদ সোলায়মান উদ্দিন।

নতুন কমিটির নেতারা জানান, অ্যাসোসিয়েশনকে আরও গতিশীল করার পাশাপাশি হিসাববিজ্ঞান পেশাজীবীদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা তাঁদের অন্যতম লক্ষ্য। এ ছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষা ও করপোরেট নেতৃত্বের মধ্যে সমন্বয়, সদস্যদের ক্যারিয়ার উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করবেন তাঁরা।

আগামী দিনগুলোতে মেন্টরশিপ প্রোগ্রাম, পেশাগত কর্মশালা ও নেটওয়ার্কিং কার্যক্রম আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

স্কুলে ভর্তি কার্যক্রমের সূচি ঘোষণা, যেভাবে আবেদন

ঢাবি এমপিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি মেহেদী সম্পাদক নুরুজ্জামান

আপডেটের সময় : ১১:৩৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬