ঢাকা ০৪:১২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশনা হবিগঞ্জে চার চা-বাগানের শ্রমিকদের তিন সপ্তাহ ধরে মজুরি বন্ধ, মানববন্ধন ঢাবি এমপিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি মেহেদী সম্পাদক নুরুজ্জামান তেঁতুলিয়ায় রাতের আঁধারে অপরিপক্ব ও আধাপাকা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রীর মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক, আলোচনায় পোশাকশ্রমিকদের মজুরি ঢাকায় আট জোনে চলবে ই-রিকশা, নিবন্ধন শুরু কাল থেকে সন্ধ্যার পর বাইরে ঘোরাফেরা করলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি -ডিআইজি চট্টগ্রাম সিরাজগঞ্জের খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজকে চেয়ারম্যান পদে দেখতে চান এলাকাবাসী তজুমদ্দিনের তিন কলেজে ফল বিপর্যয়, ৪৬৩ জনে পাস মাত্র ১১২

তেঁতুলিয়ায় রাতের আঁধারে অপরিপক্ব ও আধাপাকা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ

  • আপডেটের সময় : ০৯:১৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২৪ সময় দৃশ্য
৩১

জুলহাজ উদ্দিন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে জমিতে থাকা অপরিপক্ব ও আধাপাকা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আলী আকবর (৬০) তেঁতুলিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে জমির মালিকানা ও দীর্ঘদিনের ভোগদখলের দাবি করেছেন অভিযুক্ত রবিউল ইসলাম।

অভিযুক্তরা হলেন—মো. রবিউল ইসলাম (৫০), মোছা. আছমা (৪০), মোছা. তহুরা (৬৫), মো. আদনান (২০), মো. আবু সাঈদ (২০)সহ অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জন। তাঁরা সবাই উপজেলার মাথাফাটা এলাকার বাসিন্দা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা মৌজার এসএ ২৪০ নম্বর খতিয়ানের ৬৬৩ নম্বর দাগে ৬৪ শতক জমির পৈতৃক মালিকানা দাবি করে দীর্ঘদিন ধরে ভোগদখল ও চাষাবাদ করে আসছেন আলী আকবর। চলতি আমন মৌসুমে ওই জমিতে ধান রোপণ ও পরিচর্যা করেন তিনি। এদিকে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে এনজিআর-৩৪/২৬ (T) নম্বরে মামলা দায়ের করে।

অভিযোগে আরও বলা হয়, গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে আদালতে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে না পারায় পরবর্তী শুনানির তারিখ আগামী ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়।

ভুক্তভোগী আলী আকবরের দাবি, আদালতে বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গত ১ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে তাঁর জমির অপরিপক্ব ও আধাপাকা আমন ধান কেটে নিয়ে যান। এতে তাঁর প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

সকালে বাজারে যাওয়ার পর স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। জমির ধান উদ্ধারের পাশাপাশি ন্যায়বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রবিউল ইসলাম বলেন, যে জমি নিয়ে অভিযোগ করা হচ্ছে, সেই জমি আমি প্রায় ৫০ বছর ধরে ভোগদখল করে আসছি। জমির কাগজপত্র আমার সঠিক রয়েছে। আমি নিজেই ওই জমিতে ফসল আবাদ করেছি। সম্প্রতি ধান কাটার যে ঘটনা ঘটেছে, সেই ধানও আমি চাষ করেছি এবং নিজের ধান নিজেই কেটে নিয়ে এসেছি।

তিনি আরও দাবি করেন, প্রতিপক্ষ অন্য কাগজপত্রের ভিত্তিতে জমির মালিকানা দাবি করছে, যা তাঁর মতে সঠিক নয়। এ নিয়ে থানায় অভিযোগ ও বিভিন্ন মামলা-মোকদ্দমা হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে এবং এলাকায় আরও কয়েকটি জমি নিয়েও একই ধরনের বিরোধ রয়েছে।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ জানায়, অভিযোগটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোকিত সময়/রেবারা

Tag :

বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশনা

তেঁতুলিয়ায় রাতের আঁধারে অপরিপক্ব ও আধাপাকা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ

আপডেটের সময় : ০৯:১৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬