ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তজুমদ্দিনে ৩০ বিদ্যালয়ের ১৮০ কাব সদস্যের অংশগ্রহণে কাব হলিডে অনুষ্ঠিত মধুপুরে নাইট শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত বরিশালে তৃণমূল গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন ফুজাইরাহতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভারতীয় পরিবারের ৩ সদস্য নিহত বহুজাতিক ক্রেতাদের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে Global Sourcing Expo 2026 শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ, দেশে ফেরাকেই বিকল্প দেখছে দিল্লি যশোরে ভোটকেন্দ্রে বোমা হামলা ও গুলিবর্ষণ মামলায় মহিলালীগ নেত্রী মহুয়া আটক মাধবপুরে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-পাইপ ধ্বংস, লাখ টাকা জরিমানা

বরিশালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

  • আপডেটের সময় : ০৭:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৯ সময় দৃশ্য
১১

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধিঃ
‎বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে বরিশালে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও জনসচেতনতা বৃদ্ধিতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার ১৪ই নভেম্বর সকাল ৮টায় ‘Early Action, No Diabetes’আগভাগে সনাক্ত করি জটিলতা প্রতিরোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগরীর সদর রোডে ল্যাবএইড লিমিটেডের সম্মুখ থেকে র‍্যালিটি শুরু হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র‍্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনারসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ল্যাবএইডের সামনে এসে শেষ হয়।
‎জনসচেতনতা বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার লক্ষ্যে এ ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও র‍্যালির আয়োজন করেন ডা. ‎মো. মনজুর উর রহমান।
‎
‎পরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিক), সদর রোড শাখায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
‎
‎উক্ত।ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন বরিশাল তথা দক্ষিণাঞ্চলের পরিচিত ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. মনজুর উর রহমান। তিনি এমবিবিএস (ঢাকা), সিসিডি (বারডেম), ডিপ্লোমা ইন ডায়াবেটিস (কোপেনহেগেন, ডেনমার্ক) এবং পোস্ট গ্রাজুয়েশন ইন ডায়াবেটোলজি (বোস্টন ইউনিভার্সিটি, আমেরিকা) সম্পন্ন করেছেন।
‎
‎এ সময় ডা. মো. মনজুর উর রহমান বলেন, ডায়াবেটিস একটি নীরব ঘাতক। এ রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে ঝুঁকি শনাক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
‎অনুষ্ঠানে র‍্যালিতে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

‎আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

তজুমদ্দিনে ৩০ বিদ্যালয়ের ১৮০ কাব সদস্যের অংশগ্রহণে কাব হলিডে অনুষ্ঠিত

বরিশালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

আপডেটের সময় : ০৭:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬