ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তজুমদ্দিনে ৩০ বিদ্যালয়ের ১৮০ কাব সদস্যের অংশগ্রহণে কাব হলিডে অনুষ্ঠিত মধুপুরে নাইট শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত বরিশালে তৃণমূল গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন ফুজাইরাহতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভারতীয় পরিবারের ৩ সদস্য নিহত বহুজাতিক ক্রেতাদের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে Global Sourcing Expo 2026 শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ, দেশে ফেরাকেই বিকল্প দেখছে দিল্লি যশোরে ভোটকেন্দ্রে বোমা হামলা ও গুলিবর্ষণ মামলায় মহিলালীগ নেত্রী মহুয়া আটক মাধবপুরে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-পাইপ ধ্বংস, লাখ টাকা জরিমানা

মধুপুরে নাইট শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেটের সময় : ০৮:১৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৫ সময় দৃশ্য
৭

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে উৎসবমুখর পরিবেশে নাইট শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট–সিজন ২-এর গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে আয়োজিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মধুপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও নাজিম উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাইদুল কাজী, মধুপুর পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সাগর এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর পৌর যুবদলের সাবেক সদস্যসচিব জহিরুল ইসলাম সুমন।

খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে সহায়ক—এমন প্রত্যাশা আয়োজকদের।

মালাউড়ী স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

‎আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

তজুমদ্দিনে ৩০ বিদ্যালয়ের ১৮০ কাব সদস্যের অংশগ্রহণে কাব হলিডে অনুষ্ঠিত

মধুপুরে নাইট শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

আপডেটের সময় : ০৮:১৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬