ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধুপুরে পৌরবিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনের নেতৃত্বে রাতভর রাজপথে নেতাকর্মীরা মধুপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইউএনও ও ওসির নেতৃত্বে রাতভর পুলিশি টহল নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ ভেকু দিয়ে বুড়িতিস্তা নদীর চর কেটে বালু বিক্রি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বরিশালে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন শিকদারকে ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জে স্থানীয় এলাকাবাসী সঙ্গে ইউপি প্রশাসকের মত বিনিময় সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ডিলারের পকেটে! ৯০০ টাকায় কার্ডধারীদের কাছ থেকে চাল কিনে নেওয়ার অভিযোগ কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির দাবীতে ন্যায্য রূপান্তরের প্রস্তাব ​জজ মিয়ার জজ মিয়া নাটক-পূর্বাচল সাম্রাজ্যের অঘোষিত ডন

বরিশালে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

  • আপডেটের সময় : ০১:৩৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৭ সময় দৃশ্য
১৫

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধিঃ উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, মহান স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ও মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৭ নভেম্বর বিকেল ৪টায় মাওলানা ভাসানী অনুসারী পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে নগরীর ফজলুল হক এভিনিউস্থ বাকশিস কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী অনুসারী পরিষদ বরিশাল জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ও আইনজীবী নাজিম উদ্দিন আহমেদ পান্না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবদুর রশিদ খান, সিনিয়র আইনজীবী আলী আহমদ, ডা. মিজানুর রহমানসহ মাওলানা ভাসানী অনুসারী পরিষদের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর আজীবন সংগ্রাম এবং ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনে তাঁর ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, শোষণহীন, বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মাওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শ ও সংগ্রামী জীবন আজও দেশের মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। আলোচনা সভা শেষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

মধুপুরে পৌরবিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনের নেতৃত্বে রাতভর রাজপথে নেতাকর্মীরা

বরিশালে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আপডেটের সময় : ০১:৩৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬