ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গুলশান ক্লাব অলিম্পিয়াডের উদ্বোধন, অংশ নিচ্ছে ২৫ ক্লাবের ১,২৫০-এর বেশি প্রতিযোগী হাতিরঝিলে ২৮ নভেম্বর ‘মিডিয়া রান ২০২৬’, অংশ নেবেন লেখক-সাংবাদিক ও শোবিজ তারকারা লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত লালপুরে ৬ জন অনলাইন জোয়ারি গ্রেফতার মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ১১২০ যুবক-যুব নারী ‎ ‎বরিশাল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জলঢাকায় মৎস্যজীবী লীগ নেতা শহিদুল আটক আ.লীগের অনুষ্ঠানে হ্যারি টমাসের চমক জুলাই অভ্যুত্থান ও নির্বাচনের ভূয়সী প্রশংসা আওয়ামীলীগের অগ্নি সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া দীর্ঘদিন পর বামনা প্রেসক্লাবে কমিটি গঠন নিয়ে আলোচনা, উদ্যোগে রুহুল আমিন শরীফ

হাতিরঝিলে ২৮ নভেম্বর ‘মিডিয়া রান ২০২৬’, অংশ নেবেন লেখক-সাংবাদিক ও শোবিজ তারকারা

  • আপডেটের সময় : ১০:৫৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২৪ সময় দৃশ্য
৪৩

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

‘রান ফর ক্লিন এয়ার’ স্লোগানকে সামনে রেখে লেখক, সাংবাদিক, শিল্পী, শোবিজ তারকাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিডিয়া রান ২০২৬’। আগামী ২৮ নভেম্বর (শনিবার) প্রথমবারের মতো গণমাধ্যমকর্মীদের নিয়ে এ আয়োজন করতে যাচ্ছে বি ওয়াই কমিউনিকেশন।

আয়োজকদের তথ্যমতে, ইতোমধ্যে এ আয়োজনে তিন হাজার পেশাদার ও অপেশাদার দৌড়বিদ নিবন্ধন করেছেন। অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এম রফিকুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর হোটেল অবকাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বি ওয়াই কমিউনিকেশনের প্রধান নির্বাহী ও রেস ডিরেক্টর বাবলী ইসলামীন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিডিয়া রান ২০২৬-এর পরিচালক (অপারেশন) সাখাওয়াত সুমন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ছুটি গ্রুপের পরিচালক তামান্না মীম।

আয়োজকরা জানান, আগামী ২৮ নভেম্বর সকাল ৭টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে সাড়ে ৭ কিলোমিটার রান এবং ২ কিলোমিটার ফান রান অনুষ্ঠিত হবে। এতে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী, বাংলাদেশে অবস্থানরত কূটনীতিক এবং বিদেশি অপেশাদার দৌড়বিদরাও অংশ নেবেন।

মিডিয়া রান ২০২৬-এর রেস মার্শাল হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দা ফারজানা জামান রুশা, পেসার মেহেদী মুনী, মাহদী হাসান ও বাতেন বিশ্বাস। গেস্ট রানার হিসেবে থাকবেন মামুনুল ইসলাম, জান্নাতুল মিতু ও শাহরিয়ার মোর্দে সিদ্দিক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মিডিয়া রান ২০২৬-এর টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ছুটি গ্রুপ। পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ট্যুরিজম বোর্ড। এ ছাড়া কো-স্পন্সর, সহযোগী ও অন্যান্য অংশীদার প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান যুক্ত রয়েছে।

বাবলী ইসলামীন বলেন, এ আয়োজন শুধু দৌড় প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর মাধ্যমে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সুস্থ জীবনযাপন, শারীরিক চর্চা ও পরিবেশ সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হবে। আয়োজনটিকে উৎসবে রূপান্তর করার সর্বাত্মক চেষ্টা থাকবে বলেও জানান তিনি।

আয়োজকদের প্রত্যাশা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘মিডিয়া রান ২০২৬’ একটি আনন্দমুখর ও ব্যতিক্রমী আয়োজনে পরিণত হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

গুলশান ক্লাব অলিম্পিয়াডের উদ্বোধন, অংশ নিচ্ছে ২৫ ক্লাবের ১,২৫০-এর বেশি প্রতিযোগী

হাতিরঝিলে ২৮ নভেম্বর ‘মিডিয়া রান ২০২৬’, অংশ নেবেন লেখক-সাংবাদিক ও শোবিজ তারকারা

আপডেটের সময় : ১০:৫৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬