ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আটোয়ারীতে ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘তাসাওউফ: তারুণ্যের আত্মঅন্বেষণ ও আত্মজাগরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত, মাদারগঞ্জে পিপিআর রোগ নির্মূলে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত লালপুরে অনলাইন জুয়া খেলার ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার বগুড়ায় আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার, রবিবার থেকে আইনজীবীরা ফিরছেন নিয়মিত কার্যক্রমে ফটিকছড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত দীর্ঘ চিকিৎসা শেষে সিরাজগঞ্জে ফিরলেন সাইদুর রহমান বাচ্চু রাউজানে গোলাগুলিতে ১২ পুলিশ আহত, অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার লামায় রিসোর্ট দখল ও হত্যার চেষ্টার অভিযোগ: সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ দাবি রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু

ইউএনওর সহায়তায় স্কুলে ফিরলো বাবাকে চা-রুটি খাওয়ানো সেই শিশু

  • আপডেটের সময় : ০৯:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৩ সময় দৃশ্য
১৫

বরিশাল প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে চোর সন্দেহে বিদ্যুতের খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ায়ে দেশব্যাপী আলোচিত ভাইরাল শিশু তুবা ইউএনও’র সহায়তায় বিদ্যালয়ের ক্লাসে ফিরছে। এর আগে গত চার মাস ধরে সে বিদ্যালয়ে যেতে পারেনি বলে জানায় তার পরিবার। গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বামরাইলে তুবার বাড়িতে গিয়ে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলী সুজা বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তুবাকে পৌঁছে দেন। এসময় বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকরা তুবাকে স্বাগত জানায়। তুবার মা জান্নাতুল ফেরদৌস বলেন, তুবা বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে অধ্যয়নরত ছিলো। নানাবিধ কারণে গত ৪ মাস ধরে স্কুলে যেতে পারছিল না।

অবশেষে উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় আমার মেয়ে আবার স্কুলে ফিরছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলী সুজা বলেন, এতদিন তুবা স্কুলে যেতে পারেনি বিষয়টি দুঃখজনক। তাই নিজেই তুবাকে নিয়ে বিদ্যালয়ে এসেছি। তার পড়াশোনা যাতে আর বন্ধ না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, ইতোমধ্যে তুবার বাবা অনিককে চিকিৎসার জন্য রিহ্যাবে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরলে তাকে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিশু তুবার পড়াশোনা অব্যাহত রাখার বিষয়টিও প্রশাসনের নজরদারিতে থাকবে। উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর উজিরপুরের বামরাইলে কথিত চুরির অভিযোগে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে অনিক সরদার নামের এক যুবককে মারধর করা হয়। এসময় অনিকের হাত বাঁধা অবস্থায় তার ৯ বছরের শিশুকন্যা তুবা তার বাবা অনিক সরদারকে চা-রুটি খাওয়ায়ে দেয়। যার ভিডিও দেশব্যাপী ভাইরাল হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

আটোয়ারীতে ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

ইউএনওর সহায়তায় স্কুলে ফিরলো বাবাকে চা-রুটি খাওয়ানো সেই শিশু

আপডেটের সময় : ০৯:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬