ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উজিরপুরে আইনশৃঙ্খলা সভায় দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত এমপি- এস সরফুদ্দিন আহমেদ সান্টু সলঙ্গায় ছেলের মৃত্যুর এক ঘণ্টার মধ্যে মারা গেলেন মা, দাফন একই কবরস্থানে উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টএর উদ্বোধন করেন-এমপি এস সরফুদ্দিন আহমেদ সান্টু তারাগঞ্জে দুর্গোৎসবে সরকারি অনুদান বিতরণ ও প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: মীর শাহে আলম সিলেট সীমান্তে ৪৯ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ ‎বগুড়ায় ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ উদ্বোধন বরিশালে সোনালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর লেনদেনের উদ্বোধন চট্টগ্রামে ৩০০ বছরের পুরোনো পূজামণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি-এসপি মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভা ও মহড়া

উজিরপুরে আইনশৃঙ্খলা সভায় দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত এমপি- এস সরফুদ্দিন আহমেদ সান্টু

  • আপডেটের সময় : ০৬:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১৯ সময় দৃশ্য
৩৯

শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধিঃবরিশাল জেলার উজিরপুর উপজেলায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যাবেক্ষনের পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা ও মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও করণীয় নিয়ে আলোচনা করেন এমপি-এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা মো, আলী সুজার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

সভায় উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা উম্মে সালমা,উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মো, ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো, হুমায়ুন খান, সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মো, শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম সামসুদ্দোহা আজাদ,পৌর যুবদলের সভাপতি শাহাবুদ্দিন আকন সাবু,উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাসউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মো,নাজমুস সাকিব,উপজেলা মৎস্য কর্মকর্তা প্রশেন মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম,সমাজসেবা কর্মকর্তা মো, রুবেল হাওলাদার,উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মো,মহাসিন মিয়া লিটন, উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো,এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার,অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সহ সকল পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া মা ইলিশ সংরক্ষণে চলমান নিষেধাজ্ঞা কার্যকর করতে নদ-নদীতে ইলিশ শিকার বন্ধ,অবৈধভাবে মাছ আহরণ,পরিবহন,মজুত ও বিক্রি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।এছাড়া উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

উজিরপুরে আইনশৃঙ্খলা সভায় দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত এমপি- এস সরফুদ্দিন আহমেদ সান্টু

উজিরপুরে আইনশৃঙ্খলা সভায় দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত এমপি- এস সরফুদ্দিন আহমেদ সান্টু

আপডেটের সময় : ০৬:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬