ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার গণমাধ্যম শুধু খবরের বাহক নয়, জাতির বিবেক ও আয়না: জুবায়ের বাবু বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন ডিএমপির দুই থানার ওসিসহ ৮ পুলিশ পরিদর্শককে বদলি চট্টগ্রামে পর্দা উঠল রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লীগের কেরানীগঞ্জে কালিগঞ্জ জোড়া ব্রিজ সংলগ্ন মার্কেটে অ/গ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস দিনাজপুরে শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ পালিত: বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে বর্ণিল আয়োজন আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায়  আনসার-ভিডিপি সদস্য বাছাই মধুপুরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত, থানায় অভিযোগ

এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও সেমিতে ভারত-বাংলাদেশ

  • আপডেটের সময় : ০৪:৫৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১০৯ সময় দৃশ্য
১৯৫

সপ্তাহখানেক আগেই নারী এশিয়া কাপে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ৪২ রানের সেই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল নিগার সুলতানা জ্যোতির দলকে। এবার এশিয়া কাপজয়ী ভারতের বিপক্ষে এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালেও দেখা হচ্ছে বাংলাদেশের।

শুক্রবার জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে হরমনপ্রীত কৌরের ভারত। ফলে আগেই সেমিফাইনালে উঠে থাকা বাংলাদেশের প্রতিপক্ষও নিশ্চিত হয়ে গেছে।

ভারত-জাপান ম্যাচের ফলাফল অবশ্য অনেকটাই অনুমেয় ছিল। শক্তির বিচারে ভারতের চেয়ে পিছিয়ে থাকা জাপানের পক্ষে জয় পাওয়া কঠিনই ছিল। অন্যদিকে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি চীনের বিপক্ষে মাঠ ভেজা থাকার কারণে অনুষ্ঠিত হয়নি। ফলে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে কোনো ম্যাচ না খেলেই সেমিফাইনালের টিকিট পায় জ্যোতি-নাহিদাদের দল।

করোগি স্পোর্টস পার্কে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিক জাপান। ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। ১৯.৫ ওভারে মাত্র ৫৭ রানেই গুটিয়ে যায় জাপানের ইনিংস। এরপর মাত্র ৫ ওভারে ২ উইকেট হারিয়ে সেই লক্ষ্য পেরিয়ে যায় ভারত। ৮ উইকেটের বড় জয়ে নিশ্চিত হয় তাদের সেমিফাইনাল।

বাংলাদেশ আগে থেকেই শেষ চারে জায়গা করে নেওয়ায় ভারত-জাপান ম্যাচটির দিকে বাড়তি নজর ছিল জ্যোতিদের। এশিয়া কাপে মাত্র কয়েক দিন আগে মুখোমুখি হওয়া হরমনপ্রীত-স্মৃতিদের বিপক্ষে আবারও মাঠে নামার প্রস্তুতিও হয়ত মনে মনে নিয়ে রেখেছিল বাংলাদেশ।

আগামী ২০ সেপ্টেম্বর এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। একই দিনে অনুষ্ঠিত হবে অন্য সেমিফাইনাল, যেখানে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

রোববার বাংলাদেশ সময় সকাল ১১টায় করোগি স্পোর্টস পার্কে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে জ্যোতি ও হরমনপ্রীতের দল। এরপর ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও এশিয়ান গেমস নারী ক্রিকেটের ফাইনাল।
Tag :
জনপ্রিয় পোস্ট

পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার

এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও সেমিতে ভারত-বাংলাদেশ

আপডেটের সময় : ০৪:৫৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬