ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী কোনো সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে বিবেচনা উচিৎ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী তারাগঞ্জে দুর্গাপূজায় নিটোল নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মাধবপুরে মেয়র প্রার্থীকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁয় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ভাঙ্গুড়ায় শুরু শারদীয় দুর্গোৎসব, মন্দিরে মন্দিরে বর্ণিল আলোকসজ্জা দলকে সুসংগঠিত করতে তৃণমূল কর্মীদের মূল্যায়নের বিকল্প নাই বগুড়া ​জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম মাদকের বিরুদ্ধে গাইবান্ধা ডিবির ‘জিরো টলারেন্স’, অভিযানে নেতৃত্বে ওসি মোত্তালিব সিরাজগঞ্জের তাড়াশে বসত বাড়ী থেকে দুটি জীবন্ত গাঁ/জা গাছ উ/দ্ধার মধুপুরে যানজট নিরসনে নতুন উদ্যোগ, শনিবার থেকে পালাক্রমে চলবে লাল-সবুজ অটোরিকশা

কোনো সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে বিবেচনা উচিৎ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেটের সময় : ১২:৩৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২৩ সময় দৃশ্য
৪০

আলোকিত সময় ডেস্ক নিউজঃ কোনো ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের নিজের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। কোন সময়ে নাগরিক, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার সবচেয়ে বেশি সুরক্ষিত থাকবে, তা জনগণ নিজেরাই বিচার করবেন।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর বনানী মাঠে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।অতীতে বিভিন্ন সময়ে ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের প্রবণতা দেখা গেছে মন্তব্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, ধর্মীয় পরিচয়ের বাইরে প্রত্যেক নাগরিকের স্বাধীনতা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা জরুরি।

সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা, সাংবিধানিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হওয়া উচিত নয়। প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন এবং নিজ নিজ ধর্মের উপাসনা করার অধিকার সংবিধানে স্বীকৃত।

পূজা উদযাপনের সময় নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি বারবার আলোচনায় আসাকে দুঃখজনক বর্ণনা করে তিনি বলেন, দেশের সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেটিই হওয়া উচিত। ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তা চাওয়ার পরিস্থিতি তৈরি হওয়া জাতীয় জীবনের জন্য দুঃখজনক।

এবার সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ বরাদ্দ ও সর্বোচ্চ ছুটির ব্যবস্থা করা হয়েছে। ধর্মীয় উৎসবকে আনন্দমুখর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও বর্ণনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পূজামণ্ডপের সাজসজ্জার প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশীয় সংস্কৃতি, উপকরণ ও নকশার সমন্বয়ে মণ্ডপটি সুন্দরভাবে সাজানো হয়েছে। এ উদ্যোগের প্রশংসা করে তিনি আয়োজকদের উত্তরোত্তর সমৃদ্ধি, শান্তি ও মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন এবং যুক্তরাজ্য, কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ড ও নেপালের কূটনৈতিক প্রতিনিধিরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

কোনো সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে বিবেচনা উচিৎ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় : ১২:৩৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬