ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের সদস্য ডিবি পুলিশের জালে আটক আগামীকাল শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর উরস শরীফ রাস আল খাইমাহতে নিখোঁজ আমিরাতি নারী শেখার মৃত্যুর খবর নিশ্চিত করল পুলিশ মানিকগঞ্জে জামাই–শ্বশুরের হাডুডু খেলা, ২ পয়েন্টে জয়ী জামাই দল মান্দায় বিল মান্দা বিলে মোবাইল কোর্ট, অবৈধ বানা উচ্ছেদ ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের নৈরাজ্য করতে দেওয়া হবে না: নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইপিজেডের বিভিন্ন এলাকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর চিলমারী উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ৫৬ জন শিক্ষকের বরণ ও ৫ জন শিক্ষকের বিদায় অনুষ্ঠান বাঁশখালীতে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন কুলাউড়ায় নি/খোঁজ জুবায়েরের ম/রদেহ উ/দ্ধার

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

  • আপডেটের সময় : ১১:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৭০ সময় দৃশ্য
৪৯৩

নিজস্ব প্রতিবেদকঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দেশের তৃণমূল সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল প্লাজা, ৭১ মিলনায়তন, সোবহানবাগে এ উপলক্ষে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত, বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগ এর অধ্যাপক ড. হামিদা খানম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, হেমাটোলজি বিভাগ এর সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এ বি এম ইউনুস, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা এবং সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) এর প্রতিষ্ঠাতা সভাপতি, এস এম সামছুল আলম নিক্সন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ গোলাম ফারুক মজনু, সভাপতি, সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) এবং সম্পাদক ও প্রকাশক, দৈনিক বিপ্লবী জনতা। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সাংবাদিক পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সংগঠনের মুখপত্র মাসিক গণমাধ্যম এর সম্পাদক এবং অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন জুয়েল।
আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আর কে রিপন, সদস্য সচিব, অনুষ্ঠান উদযাপন কমিটি, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, এসএসপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক নিপা আক্তার। অনুষ্ঠানের বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি শাহ আলম শাহী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, মহানগরের সাধারণ সম্পাদক জানোয়ার খান এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক, সংগঠনের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, গণমাধ্যম ও সাংবাদিকতা একটি গণতান্ত্রিক সমাজের গুরুত্বপূর্ণ স্তম্ভ। তৃণমূল পর্যায়ে কর্মরত সাংবাদিকরা নানা প্রতিকূলতার মধ্যেও মানুষের কথা তুলে ধরছেন। তাদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত সাংবাদিক পরিষদকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা উপস্থিত অতিথি ও সাংবাদিকদের মধ্যে আনন্দের সৃষ্টি করে। প্রতিষ্ঠা বার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের আগামী দিনের পথচলায় নতুন উদ্দীপনা ও প্রত্যয়ের বার্তা উঠে আসে।

Tag :
জনপ্রিয় পোস্ট

রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের সদস্য ডিবি পুলিশের জালে আটক

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

আপডেটের সময় : ১১:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬