ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাতলায় চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট ফজলুল হক বিশ্বাসের নির্বাচনী গণসংযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু বরিশাল সদরে মা ইলিশ সংরক্ষণে অভিযান ২০ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা বরিশাল জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত সিরাজগঞ্জে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনু‌ষ্ঠিত বাগেরহাটে বিশ্ব মৃত্যুদণ্ড বিলোপ দিবস পালিত এক সপ্তাহের মধ্যে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রীর উজিরপুরে মা ইলিশ সংরক্ষনে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের জাল জব্দ করেন প্রশাসন তারাগঞ্জের ৬৩ মন্দিরে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস ওসির দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ এবং ধারাবাহিক কর্মসূচির ডাক

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ, ল্যাপটপ বিতরণ করলেন এমপি জাহাঙ্গীর আলম

  • আপডেটের সময় : ০৫:৩২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ২৯ সময় দৃশ্য
৪৮

ফিরোজ সরকার জেলা প্রতিনিধি দিনাজপুর:“ব্যক্তি নয়, পরিবারই হলো উন্নয়নের মূল একক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ কর্মসূচিতে ল্যাপটপ বিতরণ করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

১০ ও ১১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, প্রতিদিন ৯টায় দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর আমীন শরীফ। ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদান এবং ল্যাপটপ বিতরণের মাধ্যমে সংশ্লিষ্ট কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ ও কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

শহর সমাজসেবা কার্যালয়, দিনাজপুর এবং উপজেলা সমাজসেবা কার্যালয়, দিনাজপুর সদরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সাতলায় চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট ফজলুল হক বিশ্বাসের নির্বাচনী গণসংযোগ

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ, ল্যাপটপ বিতরণ করলেন এমপি জাহাঙ্গীর আলম

আপডেটের সময় : ০৫:৩২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬