ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিলাসিতায় ব্যয় বাড়াচ্ছে সৌদিরা আটোয়ারীতে ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘তাসাওউফ: তারুণ্যের আত্মঅন্বেষণ ও আত্মজাগরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত, মাদারগঞ্জে পিপিআর রোগ নির্মূলে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত লালপুরে অনলাইন জুয়া খেলার ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার বগুড়ায় আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার, রবিবার থেকে আইনজীবীরা ফিরছেন নিয়মিত কার্যক্রমে ফটিকছড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত দীর্ঘ চিকিৎসা শেষে সিরাজগঞ্জে ফিরলেন সাইদুর রহমান বাচ্চু রাউজানে গোলাগুলিতে ১২ পুলিশ আহত, অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার লামায় রিসোর্ট দখল ও হত্যার চেষ্টার অভিযোগ: সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বিলাসিতায় ব্যয় বাড়াচ্ছে সৌদিরা

  • আপডেটের সময় : ০৩:৩৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২ সময় দৃশ্য
৪

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে এক সপ্তাহের ব্যবধানে ভোক্তা ব্যয়ের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। শিক্ষা খাতে ব্যয় কমলেও হোটেল, রেস্তোরাঁ ও বিনোদন খাতে মানুষের খরচ বেড়েছে। ফলে ২৬ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির সামগ্রিক ভোক্তা ব্যয় ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ১৩ দশমিক ৩৭ বিলিয়ন সৌদি রিয়ালে দাঁড়িয়েছে। অপরদিকে শিক্ষা খাতে ৫১ দশমিক ৫ শতাংশ কমেছে। সৌদি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ওই সপ্তাহে পয়েন্ট অব সেলস লেনদেনের সংখ্যা ১ শতাংশ বেড়ে ২৪ কোটি ৩৫ লাখ ৯০ হাজারে পৌঁছেছে। ব্যয়ের প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে হোটেল খাত। এক সপ্তাহে এ খাতে ব্যয় ২০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৩১১ দশমিক ১৫ মিলিয়ন রিয়ালে পৌঁছেছে। হোটেল খাতে লেনদেনের সংখ্যাও বেড়েছে ২১ দশমিক ৫ শতাংশ। রেস্তোরাঁ ও ক্যাফেতে ব্যয় বেড়েছে ১১ দশমিক ৪ শতাংশ। এ খাতে মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ৭৬ বিলিয়ন রিয়ালে। খাদ্য ও পানীয় খাতেও ব্যয় ১ দশমিক ৯ শতাংশ বেড়ে হয়েছে ২ দশমিক ১১ বিলিয়ন রিয়াল। এছাড়া বিনোদন খাতে ব্যয়ের পরিমাণ বেড়েছে ১৮ দশমিক ৫ শতাংশ। এ খাতে মোট ব্যয় হয়েছে ২৫৩ দশমিক ৯৭ মিলিয়ন রিয়াল। একই সময়ে বিনোদন ও সংস্কৃতি খাতে ব্যয় বেড়েছে ১৪ শতাংশ।

তবে বিপরীত চিত্র দেখা গেছে শিক্ষা খাতে। এক সপ্তাহেই এ খাতে ব্যয় ৫১ দশমিক ৫ শতাংশ কমে ৮৭ দশমিক ৫৬ মিলিয়ন রিয়ালে নেমে এসেছে। শিক্ষা-সংক্রান্ত লেনদেনের সংখ্যাও কমেছে ৩৪ দশমিক ৬ শতাংশ। এ ছাড়া আসবাবপত্র ও গৃহস্থালি পণ্যে ব্যয় ১৪ দশমিক ৫ শতাংশ এবং ব্যক্তিগত পরিচর্যা খাতে ব্যয় ১৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। পোশাক ও আনুষঙ্গিক পণ্যে ব্যয় বেড়েছে ১১ দশমিক ৩ শতাংশ। অর্থনীতিবিদ তালাত হাফিজের জানান, সৌদিতে ক্রীড়া, বিনোদন ও পর্যটনকেন্দ্রিক আয়োজন বাড়ায় দেশটির অভ্যন্তরীণ ভ্রমণ ও অবসরকালীন ব্যয়ও বাড়ছে। এর প্রভাব পড়ছে হোটেল, রেস্তোরাঁ, বিনোদনসহ সংশ্লিষ্ট খাতগুলোতে। তিনি আরও বলেন, অক্টোবরে শুরু হওয়া রিয়াদ সিজন ভোক্তা ব্যয়ে আরও গতি আনতে পারে। বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজন ঘিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থী আসার পাশাপাশি বিদেশি পর্যটকরাও আকৃষ্ট হতে পারেন। শহরভিত্তিক হিসাবে ব্যয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে রাজধানী রিয়াদ। সপ্তাহটিতে সেখানে ব্যয় হয়েছে ৪ দশমিক ৬৯ বিলিয়ন রিয়াল। তবে প্রবৃদ্ধি ছিল মাত্র ০ দশমিক ৫ শতাংশ। জেদ্দায় ব্যয় হয়েছে ১ দশমিক ৮৫ বিলিয়ন রিয়াল, যা আগের সপ্তাহের তুলনায় ৪ দশমিক ৩ শতাংশ বেশি। মক্কায় ভোক্তা ব্যয় বেড়েছে ৮ দশমিক ৪ শতাংশ এবং মদিনায় ১০ শতাংশ। অর্থনীতিবিদদের মতে, এসব প্রবণতা সৌদির অভ্যন্তরীণ পর্যটন ও বিনোদননির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারের দিকটিই তুলে ধরছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বিলাসিতায় ব্যয় বাড়াচ্ছে সৌদিরা

বিলাসিতায় ব্যয় বাড়াচ্ছে সৌদিরা

আপডেটের সময় : ০৩:৩৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬