ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার গণমাধ্যম শুধু খবরের বাহক নয়, জাতির বিবেক ও আয়না: জুবায়ের বাবু বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন ডিএমপির দুই থানার ওসিসহ ৮ পুলিশ পরিদর্শককে বদলি চট্টগ্রামে পর্দা উঠল রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লীগের কেরানীগঞ্জে কালিগঞ্জ জোড়া ব্রিজ সংলগ্ন মার্কেটে অ/গ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস দিনাজপুরে শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ পালিত: বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে বর্ণিল আয়োজন আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায়  আনসার-ভিডিপি সদস্য বাছাই মধুপুরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত, থানায় অভিযোগ

মেহেন্দিগঞ্জে তেঁতুলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান

  • আপডেটের সময় : ০৩:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৩৬ সময় দৃশ্য
৬৭

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে সারা দেশে শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বিক্রি ও বাজারজাতকরণে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নদ-নদীতে কঠোর নজরদারি ও অভিযান পরিচালনা করছে প্রশাসন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া নদীর বাগরজা এলাকায় মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিয়াজুর রহমান, মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিন উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, জেলে সমিতির নেতৃবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অভিযানকালে তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকার বন্ধে জেলেদের সতর্ক করা হয়। পাশাপাশি নিষেধাজ্ঞার সময় সরকারি নির্দেশনা মেনে চলতে এবং মা ইলিশ রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টরা জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পেলে নদীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। এতে দেশের মৎস্যসম্পদ সমৃদ্ধ হওয়ার পাশাপাশি ভবিষ্যতে জেলেদের জীবন-জীবিকায়ও ইতিবাচক প্রভাব পড়বে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞার পুরো ২২ দিন তেঁতুলিয়াসহ মেহেন্দিগঞ্জের বিভিন্ন নদ-নদীতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ইলিশ শিকার করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মা ইলিশ রক্ষায় প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও জেলেরা। তাদের প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় ইলিশের প্রজনন মৌসুমে নদীতে মাছ শিকার বন্ধ রেখে দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার

মেহেন্দিগঞ্জে তেঁতুলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান

আপডেটের সময় : ০৩:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬