ঢাকা ০৮:২০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‎বরিশালে শেবাচিমে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্ভোধন  ও সৌন্দর্যবর্ধন নতুন পরিচয়ে, নতুন উদ্যমে দৈনিক আজকের জনবাণীতে মোঃ আরিফুল ইসলাম সুমন, থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান রাসিকের ১৭ লাখ টাকা অনুদান: রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে পাচ্ছে বিনামূল্যে ওয়াইফাই মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সাতলায় চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট ফজলুল হক বিশ্বাসের নির্বাচনী গণসংযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু বরিশাল সদরে মা ইলিশ সংরক্ষণে অভিযান ২০ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা বরিশাল জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

আটোয়ারীতে ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : ১০:১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৪৩ সময় দৃশ্য
২৩০

মো রমজান আলী,​আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি: বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি আটোয়ারী উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের সার্বিক কার্যক্রম গতিশীল করা ও কর্মচারীদের অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে এক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি, পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মোঃ নূরে আলম বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার আদায় এবং কর্মক্ষেত্রে পেশাগত মর্যাদা রক্ষায় সংগঠনের ঐক্য সুদৃঢ় রাখা অত্যন্ত জরুরি। কর্মচারীদের যেকোনো যৌক্তিক দাবি আদায়ে জেলা শাখা সবসময় প্রস্তুত রয়েছে।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ রবিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ মনিরুজ্জামান এবং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ ফরিদুর রহমান। বক্তারা সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং কর্মচারীদের পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি, আটোয়ারী উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব মোঃ খাদিজুল ইসলাম মিন্টু-র সভাপতিত্বে সভার কাজ সুচারুরূপে পরিচালিত হয়।

​সভায় স্থানীয় উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মচারীরা আগামী দিনে সংগঠনের সার্বিক কার্যক্রম ও আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পরবর্তীতে সকলের উপস্থিতিতে দিকনির্দেশনামূলক আলোচনা মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎বরিশালে শেবাচিমে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্ভোধন  ও সৌন্দর্যবর্ধন

আটোয়ারীতে ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেটের সময় : ১০:১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬