ঢাকা ১০:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে আরও ১৩ দিন মাধবপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি দক্ষিণ গফরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক সৈয়দপুরে ৭ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার সাড়ে চার ঘন্টায় রাজধানীর ১৩টি স্পট আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রী ​হাসপাতালের কক্ষে ধূমপান! প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসক বরখাস্ত এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা তাড়াশে পিপিআর রোগে দুই সপ্তাহে ৪০ ছাগলের মৃত্যু, টিকার সংকট জৈন্তাপুরে ‘ভয়ংকর এক্সপ্রেস’ ট্রাক থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩

কক্সবাজারের টুকটাক রিসোর্টে অগ্নিকাণ্ডে আশুলিয়ার নাসরিন আক্তার মুক্তা নিহত

  • আপডেটের সময় : ০৪:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২৭ সময় দৃশ্য
৪৭

সাভার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার ইনানী পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে আগুনে পুড়ে নিহত ১০ পর্যটকের একজন আশুলিয়ার নাসরিন আক্তার মুক্তা (২৯)।

শনিবার(১৭ অক্টোবর) বিকেলে ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি দেওয়ান ফয়সাল তার স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি গনমাধ্যমকে জানান,ছোটবেলার বান্ধবীদের সঙ্গে আনন্দভ্রমণে কক্সবাজার গিয়েছিলো,আগামীকাল রবিবার ভ্রমন শেষে ফেরার কথা ছিলো।

নিহত নাসরিন আক্তার মুক্তা আশুলিয়ার ফাল্গুনী এলাকার বাসিন্দা ও একই এলাকার স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের শিক্ষিকা ছিলেন। তার বাবার নাম মোস্তফা কামাল।

নাসরিনের স্বামী দেওয়ান ফয়সাল জানান, নাসরিন ও তার বান্ধবীরা ছোটবেলার বন্ধু। একসঙ্গে পড়াশোনা করেছেন তারা। বৃহস্পতিবার বেড়ানোর উদ্দেশে কক্সবাজার যান। রোববার তাদের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু সেই ফেরার অপেক্ষা শেষ হওয়ার আগেই স্ত্রীর মৃত্যুসংবাদ পান তিনি।

স্ত্রীর মরদেহ আনতে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। ফয়সাল জানান, নাসরিনসহ তিন বান্ধবী ওই রিসোর্টে উঠেছিলেন। শনিবার সকালে তার দুই বান্ধবী কক্ষ থেকে বাইরে বেরিয়ে যান। এ সময় কক্ষে থাকা নাসরিন আগুন লাগার পর আটকা পড়েন। পরে আগুনে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে ইনানী বিচের টুপটুপ রিসোর্টে আগুন লাগে। খবর পেয়ে সকাল ৮টায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে প্রথমে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। সব মিলিয়ে এ ঘটনায় প্রাণ হারান ১০ জন পর্যটক।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে আরও ১৩ দিন

কক্সবাজারের টুকটাক রিসোর্টে অগ্নিকাণ্ডে আশুলিয়ার নাসরিন আক্তার মুক্তা নিহত

আপডেটের সময় : ০৪:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬