ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাড়ে চার ঘন্টায় রাজধানীর ১৩টি স্পট আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রী ​হাসপাতালের কক্ষে ধূমপান! প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসক বরখাস্ত এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা তাড়াশে পিপিআর রোগে দুই সপ্তাহে ৪০ ছাগলের মৃত্যু, টিকার সংকট জৈন্তাপুরে ‘ভয়ংকর এক্সপ্রেস’ ট্রাক থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩ ধুনটে নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন সনির যোগদান, ফারিয়ার শুভেচ্ছা নীলফামারীতে লালন সাঁইয়ের ১৩৬ তম তিরোধান দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভোলা-তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকারের অভিযোগ, প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন কোটালীপাড়ায় অফিস চলাকালিন সময় অসুস্থ হয়ে পড়লেন প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের অফিস সহকারি কক্সবাজারের টুকটাক রিসোর্টে অগ্নিকাণ্ডে আশুলিয়ার নাসরিন আক্তার মুক্তা নিহত

জৈন্তাপুরে ‘ভয়ংকর এক্সপ্রেস’ ট্রাক থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩

  • আপডেটের সময় : ০৭:১৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১৬ সময় দৃশ্য
২৯

সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের হরিপুর পুলিশ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন একটি ট্রাকের পেছনের অংশ তল্লাশি করা হয়। এ সময় ট্রাকটি থেকে ২১৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, ৪০ বোতল ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-২৪-৪৭৪১ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়। ট্রাকটির আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা বলে জানা গেছে।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁ জেলার পোরশা উপজেলার শিশাহাট এলাকার মো. মিরাজ বাবু (২৩), মহাদেবপুর উপজেলার এনায়েতপুর এলাকার মো. ইদ্রিস আলী (৩৮) এবং পত্নীতলা উপজেলার কাশিপুর এলাকার মো. রমজান হোসেন ওরফে তামিম (২৪)।

পুলিশের এ অভিযানে মাদকদ্রব্য ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দের পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সাড়ে চার ঘন্টায় রাজধানীর ১৩টি স্পট আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রী

জৈন্তাপুরে ‘ভয়ংকর এক্সপ্রেস’ ট্রাক থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩

আপডেটের সময় : ০৭:১৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬