ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে আরও ১৩ দিন মাধবপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি দক্ষিণ গফরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক সৈয়দপুরে ৭ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার সাড়ে চার ঘন্টায় রাজধানীর ১৩টি স্পট আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রী ​হাসপাতালের কক্ষে ধূমপান! প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসক বরখাস্ত এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা তাড়াশে পিপিআর রোগে দুই সপ্তাহে ৪০ ছাগলের মৃত্যু, টিকার সংকট জৈন্তাপুরে ‘ভয়ংকর এক্সপ্রেস’ ট্রাক থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩

সৈয়দপুরে ৭ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেটের সময় : ০৮:২৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১৭ সময় দৃশ্য
২৭

আলোকিত সময় ডেস্ক নিউজঃ নীলফামারীর সৈয়দপুরে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ দুলাল নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৭ অক্টোবর) সৈয়দপুর থানা এলাকায় পরিচালিত একটি মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ দুলাল সৈয়দপুর থানার পুরাতন মুন্সিপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সৈয়দপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন পুরাতন মুন্সিপাড়া এলাকায় দুলালের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে তল্লাশি করে।

এ সময় তার কাছ থেকে অবৈধ ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এই ঘটনায় সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারা মোতাবেক একটি মামলা দায়ের করা হয়েছে। আজ ১৭/১০/২০২৬ তারিখে রুজু হওয়া মামলা নম্বর ২৪।

সৈয়দপুর থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূল এবং অপরাধ দমনে তাদের এই মাদকবিরোধী বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে আরও ১৩ দিন

সৈয়দপুরে ৭ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেটের সময় : ০৮:২৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬