ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‎বরিশাল সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতালে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন তারাগঞ্জে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টাঙ্গাইলে অবৈধ এলপিজি গ্যাসসহ ৩০০ বোতল জব্দ, ১ লাখ টাকা জরিমানা ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে হানিট্র্যাপের শিকার বৃদ্ধ, প্রধান আসামি গ্রেপ্তার ‎HAMKO’ নাম ব্যবহার করে নকল ব্যাটারির পানি! আটক ৩ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী বৃহত্তর টেকপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫২ ‎বরিশালে শেবাচিমে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্ভোধন  ও সৌন্দর্যবর্ধন নতুন পরিচয়ে, নতুন উদ্যমে দৈনিক আজকের জনবাণীতে মোঃ আরিফুল ইসলাম সুমন,

চেন্নাইয়ের এস আর এম প্রাইম হাসপাতালের সঙ্গে মেডিএইডারের চুক্তি স্বাক্ষর

  • আপডেটের সময় : ০৫:০১:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৫৫ সময় দৃশ্য
৯৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আন্তর্জাতিক চিকিৎসাসেবা সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে দুই প্রতিষ্ঠান। বাংলাদেশের শীর্ষস্থানীয় হেলথ ট্রাভেল প্রতিষ্ঠান মেডিএইডার-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ভারতের চেন্নাইয়ের এস আর এম প্রাইম হাসপাতাল। গত ৮ অক্টোবর ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস আর এম প্রাইম হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মি. সিভা পি এবং মেডিএইডারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির আহমদ তামীম। এ সময় আরও উপস্থিত ছিলেন এস আর এম প্রাইম হাসপাতালের মার্কেটিং ডিরেক্টর মি. সিলভা রামাসামি।

এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে চিকিৎসাসেবাসংক্রান্ত সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশের রোগীদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ সম্প্রসারণে দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের পারস্পরিক সহযোগিতা বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন, উন্নত চিকিৎসাসেবা সম্পর্কে তথ্যপ্রাপ্তি এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

চুক্তির মধ্য দিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎বরিশাল সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতালে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চেন্নাইয়ের এস আর এম প্রাইম হাসপাতালের সঙ্গে মেডিএইডারের চুক্তি স্বাক্ষর

আপডেটের সময় : ০৫:০১:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬