ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‎বরিশাল সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতালে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন তারাগঞ্জে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টাঙ্গাইলে অবৈধ এলপিজি গ্যাসসহ ৩০০ বোতল জব্দ, ১ লাখ টাকা জরিমানা ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে হানিট্র্যাপের শিকার বৃদ্ধ, প্রধান আসামি গ্রেপ্তার ‎HAMKO’ নাম ব্যবহার করে নকল ব্যাটারির পানি! আটক ৩ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী বৃহত্তর টেকপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫২ ‎বরিশালে শেবাচিমে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্ভোধন  ও সৌন্দর্যবর্ধন নতুন পরিচয়ে, নতুন উদ্যমে দৈনিক আজকের জনবাণীতে মোঃ আরিফুল ইসলাম সুমন,

বৃহত্তর টেকপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫২

  • আপডেটের সময় : ০৮:৩৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২৯ সময় দৃশ্য
৪৬

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের বৃহত্তর টেকপাড়ায় মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী মানববন্ধন, মিছিল, আলোচনা সভা, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হয়।

অভিযানে প্রায় ৯০০ লিটার চোলাই মদ, ৩০০ গ্রাম গাঁজা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে সর্বমোট ৫২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ায় সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা এবং নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত টেকপাড়া গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজার জেলা পুলিশ এবং হাঙ্গরপাড়া জনকল্যাণ সংস্থা, টেকপাড়া যুব ঐক্য পরিষদ, টেকপাড়া জনকল্যাণ সংস্থা ও টেকপাড়া সোসাইটিসহ বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষ একযোগে কাজ করছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পাশাপাশি প্রয়োজন সামাজিক সচেতনতা, জনসম্পৃক্ততা এবং মাদক কারবারিদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ।

কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎বরিশাল সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতালে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বৃহত্তর টেকপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫২

আপডেটের সময় : ০৮:৩৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬