ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জমকালো আয়োজনে বরিশাল শাহীন স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত ‎বরিশাল অনির্বাণ স্কুলে জমকালো আয়োজনে ক্লাস পার্টি ২০২৬ অনুষ্ঠিত মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত লালপুরে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতের নির্দেশনা অমান্য করে জমি দখল চেষ্টার অভিযোগ দীর্ঘ ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, হবিগঞ্জের ২৬ বাগানে ভোটগ্রহণ শুরু নাশকতার উদ্দেশ্যে কেউ যদি আসতে চায় এসে দেখুক বিজিবি প্রতিরোধ করবে- দিনাজপুর সেক্টর কমান্ডার আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী, সিনিয়র সচিব ও আইজিপি দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে নতুন উদ্যোগ, চালু হলো BARTA আমির হোসেন আমুর সাবেক পিএস শাহিন গ্রেফতার বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজে এলএল.বি. প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

জমকালো আয়োজনে বরিশাল শাহীন স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত

  • আপডেটের সময় : ১০:৩৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২ সময় দৃশ্য
৮

‎পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশ ও নানা আনন্দ-আয়োজনের মধ্য দিয়ে বরিশাল শাহীন স্কুলে অনুষ্ঠিত হয়েছে ক্ষুদে শিক্ষার্থীদের ক্লাস পার্টি। ‎ ‎

কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, উচ্ছ্বাস ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে এ আয়োজন করে শাহীন স্কুল বরিশাল শাখা। ‎ ‎শনিবার ২৮ নভেম্বর সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে জমকালো আয়োজনে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎ ‎

এ সময় ক্ষুদে শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। কেক কাটা, গান, নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। সহপাঠীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পায়। ‎

‎আনন্দঘন পরিবেশে আয়োজিত এ ক্লাস পার্টি শিক্ষার্থী ও আয়োজকদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশ, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও পারস্পরিক বন্ধুত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

জমকালো আয়োজনে বরিশাল শাহীন স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত

জমকালো আয়োজনে বরিশাল শাহীন স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত

আপডেটের সময় : ১০:৩৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬