ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালপুরে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতের নির্দেশনা অমান্য করে জমি দখল চেষ্টার অভিযোগ দীর্ঘ ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, হবিগঞ্জের ২৬ বাগানে ভোটগ্রহণ শুরু নাশকতার উদ্দেশ্যে কেউ যদি আসতে চায় এসে দেখুক বিজিবি প্রতিরোধ করবে- দিনাজপুর সেক্টর কমান্ডার আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী, সিনিয়র সচিব ও আইজিপি দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে নতুন উদ্যোগ, চালু হলো BARTA আমির হোসেন আমুর সাবেক পিএস শাহিন গ্রেফতার বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজে এলএল.বি. প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত বরিশাল পুলিশ লাইন্সের দোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও পিঠা উৎসব অনুষ্ঠিত বরিশালে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা ও পিঠা উৎসব মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিসম্পদ পদক

নাশকতার উদ্দেশ্যে কেউ যদি আসতে চায় এসে দেখুক বিজিবি প্রতিরোধ করবে- দিনাজপুর সেক্টর কমান্ডার

  • আপডেটের সময় : ১০:০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২ সময় দৃশ্য
৩

মোঃ লুৎফর রহমান, হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ ও নাশকতামূলক কর্মকান্ড ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি রাতের অন্ধকারে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়াতে সার্চলাইট স্থাপন ও থার্মাল প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে হিলি সিপি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা পরিদর্শন শেষে এসব তথ্য জানান বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি বলেন, নাশকতামূলক কোনো কিছু যেন দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে নারকোটিক্স ডগসহ বিভিন্ন উপায়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন তথ্য ও গুজবের বিষয়ে বিজিবি সম্পূর্ণ সতর্ক রয়েছে। সদস্যরা যথাযথভাবে দায়িত্ব পালন করছেন কি না, তাদের সরেজমিনে পরিদর্শন করে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সীমান্ত এলাকায় সন্দেহজনক কোনো ব্যক্তি বা কর্মকান্ড চোখে পড়লে তা বিজিবিকে জানানোর আহ্বান জানান তিনি। নাশকতামূলক উদ্দেশ্যে কেউ সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন এই কর্মকর্তা। এ সময় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতের নির্দেশনা অমান্য করে জমি দখল চেষ্টার অভিযোগ

নাশকতার উদ্দেশ্যে কেউ যদি আসতে চায় এসে দেখুক বিজিবি প্রতিরোধ করবে- দিনাজপুর সেক্টর কমান্ডার

আপডেটের সময় : ১০:০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬