ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‎বরিশালে শেবাচিমে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্ভোধন  ও সৌন্দর্যবর্ধন নতুন পরিচয়ে, নতুন উদ্যমে দৈনিক আজকের জনবাণীতে মোঃ আরিফুল ইসলাম সুমন, থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান রাসিকের ১৭ লাখ টাকা অনুদান: রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে পাচ্ছে বিনামূল্যে ওয়াইফাই মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সাতলায় চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট ফজলুল হক বিশ্বাসের নির্বাচনী গণসংযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু বরিশাল সদরে মা ইলিশ সংরক্ষণে অভিযান ২০ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা বরিশাল জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

নাটোরের লালপুরে গৃহবধূর আত্মহত্যা।

  • আপডেটের সময় : ০৯:০২:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৭০ সময় দৃশ্য
১৩৫

শাকিব আহম্মেদ লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে মিনু খাতুন (২০) নামে ১১ মাসের এক শিশুর জননী আত্মহত্যা করেছেন। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর মালিথাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মিনু খাতুন ওই গ্রামের মো. স্বাধীন আলীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে পারিবারিক বিরোধের জেরে মিনু খাতুন নিজ বসতঘরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে মাথায় পানি দেওয়াসহ প্রাথমিক চিকিৎসার চেষ্টা চালান। তবে কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

সংবাদ পেয়ে লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে ময়না তদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

এ বিষয়ে লালপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম চলছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎বরিশালে শেবাচিমে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্ভোধন  ও সৌন্দর্যবর্ধন

নাটোরের লালপুরে গৃহবধূর আত্মহত্যা।

আপডেটের সময় : ০৯:০২:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬