ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার গণমাধ্যম শুধু খবরের বাহক নয়, জাতির বিবেক ও আয়না: জুবায়ের বাবু বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন ডিএমপির দুই থানার ওসিসহ ৮ পুলিশ পরিদর্শককে বদলি চট্টগ্রামে পর্দা উঠল রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লীগের কেরানীগঞ্জে কালিগঞ্জ জোড়া ব্রিজ সংলগ্ন মার্কেটে অ/গ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস দিনাজপুরে শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ পালিত: বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে বর্ণিল আয়োজন আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায়  আনসার-ভিডিপি সদস্য বাছাই মধুপুরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত, থানায় অভিযোগ

পিসিআইইউতে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

  • আপডেটের সময় : ০৫:০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৩১ সময় দৃশ্য
৫৪

(চট্টগ্রাম) প্রতিনিধিঃ উচ্চশিক্ষায় উৎকর্ষ, গবেষণা, উদ্ভাবন ও টেকসই উন্নয়নকে সামনে রেখে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনের মূল প্রতিপাদ্য- সাসটেইনেবল ডেভেলপমেন্ট থ্রু এক্সিলেন্স ইন হায়ার এডুকেশন: কনটেম্পোরারি গ্লোবাল পার্সপেক্টিভস। সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ১১৭ টি গবেষণাপত্র উপস্থাপন করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিসিআইইউর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জহির আহমেদ রতন। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

সম্মেলনের চেয়ারম্যান অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায় স্বাগত বক্তব্যে সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওয়ায়দুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী উচ্চশিক্ষায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী দ্রুত পরিবর্তনশীল বিশ্বের প্রেক্ষাপটে উচ্চশিক্ষার চ্যালেঞ্জ এবং বাংলাদেশের উচ্চশিক্ষায় উৎকর্ষ অর্জনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এ সময় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ উচ্চশিক্ষায় প্রযুক্তি, উদ্ভাবন, সৃজনশীলতা ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথিরা উচ্চশিক্ষার পরিবর্তনশীল বাস্তবতা, উদ্ভাবন ও জ্ঞান সৃষ্টির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, টেকসই উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার বিকাশ এবং শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও সৃজনশীলতা বৃদ্ধিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্দোনেশিয়ার বুদি লুহুর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. নি গুসতি আয়ু কেতুত কুর্নিয়াসারি , মালদ্বীপের সাবেক শিক্ষামন্ত্রী ও জিকুরা ইন্টারন্যাশনাল কলেজের সহকারী অধ্যাপক ড. আবদুল্লাহ রশীদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

বক্তারা যোগাযোগ ও সৃজনশীলতা, উচ্চশিক্ষা ও গবেষণা এবং টেকসই উন্নয়নে উচ্চশিক্ষার ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।

পিসিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, এই সম্মেলনের মাধ্যমে দেশ-বিদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রকল্যাণ উপদেষ্টা হুমায়রা তাজরীন।

Tag :
জনপ্রিয় পোস্ট

পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার

পিসিআইইউতে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

আপডেটের সময় : ০৫:০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬