ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার গণমাধ্যম শুধু খবরের বাহক নয়, জাতির বিবেক ও আয়না: জুবায়ের বাবু বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন ডিএমপির দুই থানার ওসিসহ ৮ পুলিশ পরিদর্শককে বদলি চট্টগ্রামে পর্দা উঠল রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লীগের কেরানীগঞ্জে কালিগঞ্জ জোড়া ব্রিজ সংলগ্ন মার্কেটে অ/গ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস দিনাজপুরে শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ পালিত: বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে বর্ণিল আয়োজন আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায়  আনসার-ভিডিপি সদস্য বাছাই মধুপুরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত, থানায় অভিযোগ

লক্ষ্মীপুরে মোবাইল কোর্ট বিভিন্ন প্রতিষ্ঠানে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা।

  • আপডেটের সময় : ০৩:৫২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৩১ সময় দৃশ্য
৫১

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার চকবাজার, উত্তর তেমোহনী ও দক্ষিণ তেমোহনী রোড এলাকায় বিভিন্ন ফলের দোকান ও প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ১৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযান চলাকালে কয়েকটি প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, অধিক ওজনের ঠোঙা ব্যবহার এবং শিশু খাদ্য বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স না থাকার বিষয়গুলো পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬-এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।এ সময় এলপিজি গ্যাস বিক্রির খুচরা দোকানগুলোও পরিদর্শন ও মনিটরিং করা হয়।

অভিযানের মাধ্যমে ব্যবসায়ীদের সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও জান্নাতুল ছিদ্দিকা মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় পুলিশ সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার

লক্ষ্মীপুরে মোবাইল কোর্ট বিভিন্ন প্রতিষ্ঠানে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা।

আপডেটের সময় : ০৩:৫২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬