ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‎বরিশাল সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতালে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন তারাগঞ্জে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টাঙ্গাইলে অবৈধ এলপিজি গ্যাসসহ ৩০০ বোতল জব্দ, ১ লাখ টাকা জরিমানা ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে হানিট্র্যাপের শিকার বৃদ্ধ, প্রধান আসামি গ্রেপ্তার ‎HAMKO’ নাম ব্যবহার করে নকল ব্যাটারির পানি! আটক ৩ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী বৃহত্তর টেকপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫২ ‎বরিশালে শেবাচিমে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্ভোধন  ও সৌন্দর্যবর্ধন নতুন পরিচয়ে, নতুন উদ্যমে দৈনিক আজকের জনবাণীতে মোঃ আরিফুল ইসলাম সুমন,

যোগাযোগ ব্যবস্থার বড় উন্নয়ন: পঞ্চগড়ে ২০৩ কোটি ৫২ লক্ষ টাকায় হচ্ছে দ্বিতীয় করতোয়া সেতু

  • আপডেটের সময় : ০৫:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৩৬ সময় দৃশ্য
৭০

উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের জন্য প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী (একনেক) কমিটি। দীর্ঘদিনের দাবির পর প্রকল্পটি অনুমোদিত হওয়ায় নদীর দুই পাড়ের মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২০৩ কোটি ৫২ লাখ টাকা।

বুধবার ৭ অক্টোবর অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) পঞ্চম সভায় প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় যাহা প্রকাশিত হয় ৮ অক্টোবর ২০২৬ । সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে নেওয়া প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত। পরিকল্পনা বিভাগের ৫ অক্টোবরের একনেক সভার নোটিশেও প্রকল্পটির নাম ও বাস্তবায়নকাল উল্লেখ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভজনপুর, আটোরখাড়ি, ময়নাগুড়ি, আমতলী, মিরগড়সহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে কৃষিপণ্য ও অন্যান্য পণ্য পরিবহনে গতি আসবে। এর ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

পঞ্চম সভায় নতুন ও সংশোধিত মোট ১২টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে পঞ্চগড়ের দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ প্রকল্পটি জেলার যোগাযোগব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে অনুমোদন পেয়েছে।

দীর্ঘদিন ধরে করতোয়া নদীর ওপর আরও একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। একনেকে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদনের মধ্য দিয়ে দীর্ঘদিনের সেই দাবি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) পঞ্চগড়ের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোতাহার আলী বলেন, ‘২০৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণের প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা অনেকটাই কমবে। পাশাপাশি সড়ক যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎বরিশাল সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতালে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যোগাযোগ ব্যবস্থার বড় উন্নয়ন: পঞ্চগড়ে ২০৩ কোটি ৫২ লক্ষ টাকায় হচ্ছে দ্বিতীয় করতোয়া সেতু

আপডেটের সময় : ০৫:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬