রামু চৌমুহনীতে উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ অভিযান, ফুটপাত দখলমুক্ত
আপডেটের সময় :
০১:২৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
৩৮
সময় দৃশ্য
রামু চৌমুহনীতে উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ অভিযান, ফুটপাত দখলমুক্ত
আমান উল্লাহ আনোয়ার কক্সবাজারঃ কক্সবাজারের রামু চৌমুহনীতে সড়কের পাশের ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান পরিচালনা করেছে রামু উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগ। অভিযানে সড়কের পাশে অবৈধভাবে দখল করে রাখা ফুটপাতের স্থাপনা উচ্ছেদ করা হয়। ফুটপাত দখলমুক্ত করার মাধ্যমে পথচারীদের চলাচল স্বাভাবিক করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এ অভিযানের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে সড়কের পাশে ফুটপাত দখল থাকলে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং যানজটের আশঙ্কা বাড়ে। তাই জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি নিয়মিত তদারকি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এমন প্রত্যাশা স্থানীয়দের।
৬১
আমান উল্লাহ আনোয়ার কক্সবাজারঃ কক্সবাজারের রামু চৌমুহনীতে সড়কের পাশের ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান পরিচালনা করেছে রামু উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগ।
অভিযানে সড়কের পাশে অবৈধভাবে দখল করে রাখা ফুটপাতের স্থাপনা উচ্ছেদ করা হয়। ফুটপাত দখলমুক্ত করার মাধ্যমে পথচারীদের চলাচল স্বাভাবিক করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এ অভিযানের মূল লক্ষ্য।
দীর্ঘদিন ধরে সড়কের পাশে ফুটপাত দখল থাকলে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং যানজটের আশঙ্কা বাড়ে। তাই জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি নিয়মিত তদারকি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এমন প্রত্যাশা স্থানীয়দের।