আলোকিত সময় ডেস্ক নিউজঃ রংপুর রিজিয়নের আওতায় সীমান্তবর্তী ১ হাজার ৯টি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। আজ রবিবার দুপুরে হিলি সীমান্তবর্তী হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজে হরিজন সম্প্রদায়ের অস্থায়ী পূজা মণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকের এসব তথ্য জানান তিনি। এসময় তিনি মন্দির কমিটির হাতে ফল ও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বলেন,সীমান্ত রক্ষার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজার নিরাপত্তায় কাজ করে যাচ্ছে বিজিবি। অপতথ্য ও গুজব কেউ জেনো ছড়াতে না পারে সেদিকেও নজর রাখা হচ্ছে। এসময় জয়পুরহাট-২০...
৩৮
আলোকিত সময় ডেস্ক নিউজঃ রংপুর রিজিয়নের আওতায় সীমান্তবর্তী ১ হাজার ৯টি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
আজ রবিবার দুপুরে হিলি সীমান্তবর্তী হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজে হরিজন সম্প্রদায়ের অস্থায়ী পূজা মণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকের এসব তথ্য জানান তিনি। এসময় তিনি মন্দির কমিটির হাতে ফল ও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি বলেন,সীমান্ত রক্ষার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজার নিরাপত্তায় কাজ করে যাচ্ছে বিজিবি। অপতথ্য ও গুজব কেউ জেনো ছড়াতে না পারে সেদিকেও নজর রাখা হচ্ছে।
এসময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল লতিফুল বারী, উপ-অধিনায়ক মেজর ইব্রাহিম আব্দুল্লাহ আসাদ উপস্থিত ছিলেন।