ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী কোনো সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে বিবেচনা উচিৎ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী তারাগঞ্জে দুর্গাপূজায় নিটোল নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মাধবপুরে মেয়র প্রার্থীকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁয় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ভাঙ্গুড়ায় শুরু শারদীয় দুর্গোৎসব, মন্দিরে মন্দিরে বর্ণিল আলোকসজ্জা দলকে সুসংগঠিত করতে তৃণমূল কর্মীদের মূল্যায়নের বিকল্প নাই বগুড়া ​জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম মাদকের বিরুদ্ধে গাইবান্ধা ডিবির ‘জিরো টলারেন্স’, অভিযানে নেতৃত্বে ওসি মোত্তালিব সিরাজগঞ্জের তাড়াশে বসত বাড়ী থেকে দুটি জীবন্ত গাঁ/জা গাছ উ/দ্ধার মধুপুরে যানজট নিরসনে নতুন উদ্যোগ, শনিবার থেকে পালাক্রমে চলবে লাল-সবুজ অটোরিকশা

কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

  • আপডেটের সময় : ০৪:৪৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২৫ সময় দৃশ্য
৪৩

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীতে প্রতিপক্ষের অতর্কিত হামলায় মো. কাউছার নামে এক যুবদল নেতা নৃশংসভাবে খুন হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের ছত্রখিল এলাকায় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কাউছার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সক্রিয় নেতা এবং স্থানীয় বিএনপি নেতা কবিরের ছোট ভাই বলে জানা গেছে। ​স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ছত্রখিল এলাকায় অবস্থান করছিলেন কাউছার। এ সময় আগে থেকে ওতপেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হঠাৎ চড়াও হয়।

কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় রক্তাপ্লুত কাউছারকে ফেলে রেখে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। ​পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

প্রাথমিক অনুসন্ধানে মনে হচ্ছে, পারিবারিক বা স্থানীয় জমিসংক্রান্ত দীর্ঘদিনের কোনো বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশ অভিযানে নেমেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আপডেটের সময় : ০৪:৪৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬